মালদ্বীপে মেহেদী হাসান নামে ২৬ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেহেদী হাসানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার খাগুরিয়া গ্রামে। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে পরাজিত হন।
তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তারা বলেন, আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার তাওফিক দান করুন।








