চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে বিএনপি-জামায়াত নেতারা একজোট, ৩ দিনের হরতাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
বাগেরহাটে আরও তিন দিনের হরতালের ডাক।

বাগেরহাটে আরও তিন দিনের হরতালের ডাক।

চারটি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বাগেরহাটে বুধ ও বৃহস্পতিবার হরতাল শেষে আবারও ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন এই কর্মসূচিতে রয়েছে- রবিবার জেলা ও উপজেলার সকল সরকারি অফিস ও আদালত ঘেরাও ও অবরোধ এবং সোম, মঙ্গল ও বুধবার হরতালের কর্মসূচির ডাক।

এদিকে ৪৮ ঘণ্টা হরতালের কারণে বাগেরহাট থেকে কোন যানবাহন চলাচল করতে পারেনি।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এম.এ সালাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস আলী, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, সরদার লিয়াকত আলী প্রমুখ নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, বাঁশ বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করছেন হরতালের সমর্থনকারীরা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪ টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা। যার ফলে বাগেরহাট অন্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও  অকার্যকর হয়ে পড়েছে।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতুর দুইপাশ, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের সারি দেখা গেছে। এর ফলে ব্যবসায়ী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপরদিকে এক শ্রেণির অসাধু চাঁদাবাজ ট্রাক প্রতি দুইশ টাকা আদায় করছে বলে ট্রাকচালকদের কাছ থেকে অভিযোগ রয়েছে।

Reneta

অন্যদিকে হরতালের সমর্থন করে বাগেরহাট জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটে আন্দোলন শুরু হয়। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন ঠিক রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

দেশ স্বাধীনের পর থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা ছিল বাগেরহাট-১(চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)। এই সীমানা ঠিক রাখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এসময়ে নেতৃবৃন্দ দাবি করেন, ১৯৭১ সাল থেকে বাগেরহাটের জনগণ ৪ আসনে সংসদ নির্বাচন করে আসছে। সেই থেকে তারা বিভিন্ন উপজেলার সাথে মিলিয়ে আসনের সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু নির্বাচন কমিশন প্রক্রিয়ায় চারটি আসনকে তিনটি করতে গিয়ে এমনভাবে কাটা ছাটা করে জগাখিচুরি পাকিয়েছে, তা নির্বাচন সীমানা নির্ধারণের আইনের ৬ ধারা পরিপন্থি। যেটার কারণে একদিকে যেমন নির্ধারণ করা উপজেলার মধ্যে সীমানার কোন মিল নেই। তেমনি যোগাযোগেরও বাধাগ্রস্ত হচ্ছে। এতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ হয়েছে। প্রয়োজনে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেন বিক্ষুদ্ধ নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাগেরহাটসংসদীয় আসন পুনর্বহালের দাবিহরতালের ডাক
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রায় ১৯ কোটি টাকা টোল নেবে ইরান

মার্চ ২৩, ২০২৬

বিশ্বকাপের আগে মেসিকে বিশ্রাম দেবে না মিয়ামি

মার্চ ২৩, ২০২৬

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

মার্চ ২৩, ২০২৬

জ্বালানি নেই ফিলিং স্টেশনগুলোতে, দীর্ঘ লাইন ও ভোগান্তি

মার্চ ২৩, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাজ্যে জরুরি ‘কোবরা’ বৈঠক

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT