চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএমজিবির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২৩
বাংলাদেশ
A A

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর অদূরে পূর্বাচলের লা রিভেরিয়া রিসোর্টে এই আয়োজন করেছিল সংগঠনটি।

টিএমজিবি পিকনিক-২০২২ নামের এই আয়োজনে সংগঠনটির সদস্য, সদস্যদের পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দময় সময় কাটান অংশগ্রহণকারীরা। আয়োজনে ছিল ছোটদের জন্য গোলপোস্টে বল মেরে গোল দেওয়ার প্রতিযোগিতা কে হতে চায় মেসি, নারীদের জন্য পিলো পাস, হাড়িভাঙ্গা, ছেলেদের জন্য ক্রিকেট, শাড়ি পরা প্রতিযোগিতা। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের সমাপ্তি হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মাধ্যমে।

টিএমজিবির প্রচার সম্পাদক ও পিকনিক কমিটির আহ্বায়ক গোলাম দস্তগীর তৌহিদ বলেন, ‘আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে।

পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য ও শুভকামনার পর তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান টিএমজিবির ট্রাস্টি ও ইসি সদস্যরা। অনুষ্ঠানে ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল হাসপাতালের পক্ষ থেকে টিএমজিবি সদস্যদের জন্য বিশেষ লাইফ হেলথ কার্ড দেওয়া হয়।

ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার ফরাজি ইমন সিআইপি বলেন, বছরে একবার ফুল বডি চেকআপে টিএমজিবির সদস্য ও পরিবারের সদস্যরা পাবেন ৫০ শতাংশ ছাড়। আর প্রতিবার যেকোনো ধরনের স্বাস্থ্যসেবায় পাবেন অগ্রাধিকারভিত্তিতে ৩০ শতাংশ ছাড়। আইএসপিএবি মহাসচিব ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঞা অনুষ্ঠানে ঘোষণা দেন, তার প্রতিষ্ঠান কেএস নেটওয়ার্ক লিমিটেড থেকে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে টিএমজিবি সদস্যরা পাবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা। পিকনিকের আরেক পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠান গো বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় টিএমজিবির সদস্যদের জন্য বিশেষ ছাড় সুবিধা।

Reneta

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন তার বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে টিএমজিবির বিভিন্ন আয়োজনে এসব প্রতিষ্ঠানগুলো সংগঠনটির সঙ্গে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ বলেন, ‘এটি টিএমজিবির প্রথম পিকনিক আয়োজন। পরিবার নিয়ে, স্বজনদের সঙ্গে একটা দিন কাটানোর উপলক্ষ্য ছিল এটা। এমন আয়োজনে এগিয়ে আসায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ।

টিএমজিবি পিকনিক ২০২২ আয়োজন পৃষ্ঠপোষক হিসাবে ছিল- ভিভো বাংলাদেশ, স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানী লিমিটেড বাংলাদেশ, দোহাটেক নিউ মিডিয়া, ফুডপান্ডা বাংলাদেশ, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ডেল টেকনোলজিস বাংলাদেশ, ট্রানসান বাংলাদেশ লিমিটেড, আইএসপিএবি, স্মার্ট টেকনোলজিস (বিডি)লিমিটেড, অপো বাংলাদেশ, আমার পে, সিনেসিস আইটি লিমিটেড, শাওমি বাংলাদেশ, রিভ সিস্টেমস লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কাই টেক সল্যুশনস, বাক্কো, দা কাউ কোম্পানি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্টারটেক, সিম্ফনি, ড্রিম ৭১, কোলসিটি, বেসিস, আম্বার আইটি, উই হাটবাজার, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, সহজ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, মাস্টহেড পিআর, ওয়ালটন কম্পিউটার, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল, আমরা টেওয়ার্ক, ইজি মেডিক হেল্থ কেয়ার, রাইজ আপ ল্যাবস, স্পেকট্রাম এন্ড ইঞ্জিনিয়ারিং, রিয়েলমি, গো বাংলা, প্রিয়শপ, একটিভ এভি, এভিপ্রো, সাইন্ড সেন্স।

Jui  Banner Campaign
ট্যাগ: টিএমজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

স্ট্রেইটস টাইমসে ধনকুবেরকে নিয়ে যে সংবাদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT