সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সারা দেশে ২৮শে মে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং চৌঠা জুন আধাবেলা কর্মবিরতি পালন করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেছেন, প্রত্যয় স্কিমের নামে বৈষম্য তৈরি করে, বিশ্ববিদ্যালয়গুলোকে কেউ অস্থিতিশীল করতে চায় কি না, সেটি খতিয়ে দেখতে হবে।







