দেশে প্রবহমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ) এর কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে।
রোববার ২১ এপ্রিল এক বিবৃতিতে এই ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষণায় জানানো হয়েছে, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো :
- সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।
- যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।
- বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।
- বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন, খাবার স্যালাইন ইত্যাদি পান করা।
- তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন, চা ও কফি পান থেকে বিরত থাকা।








