চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চ ছাড়ার ঘোষণা অঞ্জনের, ভক্তদের মন খারাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। সিনেমায় অভিনয় কিংবা নির্মাণের ঝলকানিতেও মুগ্ধ করেছেন দর্শক। মঞ্চেও রেখেছেন সমান দাপট। বলছি পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের কথা।

হঠাৎ তাকে নিয়ে কেন কথা? কারণ বুধবার রাতে আচমকা এক বার্তা দিলেন তিনি। মঞ্চ নাটকের একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার শেষ নাটক’!

আর তাতেই যেন কপালে ভাঁজ পড়লো অঞ্জন ভক্তদের! কী হলো প্রিয় অঞ্জনের, নানা প্রশ্নবানে মুহূর্তেই ভরে গেল অঞ্জনের সেই পোস্টের মন্তব্য ঘর! কেন এমন সিদ্ধান্ত- অনুসারীদের এমন প্রশ্নের সোজাসাপ্টা উত্তরও দিয়েছেন অঞ্জন।

মমতাজ নামের একজন প্রশ্ন করেছেন, ‘শেষ কেন?’ উত্তরে অঞ্জন লিখেছেন ‘নাটক মানে ফিজিক্যালি প্রচণ্ড পরিশ্রম।’ অর্ণব লাহিড়ী মন্তব্যে লিখেছেন,“আপনি কখনো কোনোদিন শেষ কথাটা বলবেন না। আমরা যাঁরা আপনার গুণমুগ্ধ ভক্ত, হৃদয় টা কেঁপে ওঠে। আপনি তো বলেছেন… শেষ বলে কিছু নেই। শেষ যেখানে, যেন শুরু সেখানে।” এটির উত্তরে অঞ্জন লিখেছেন, ‘নভেম্বর শুরু, শেষ হতে আগস্ট।’

কলকাতার একটি সংবাদমাধ্যমকে এ নিয়ে অঞ্জন বলেন, “নভেম্বরে যখন নাটকটা করব ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসাবে দেখি না। নাটকে নিজে অভিনয় করি। ৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।”

অঞ্জন স্পষ্ট জানান, ‘আরো একটা লেয়ার’ নাটকটিই হতে যাচ্ছে তার প্রোডাকশনে শেষ নাটক। এবং চলতি বছরের নভেম্বর থেকে আগামি বছরের আগস্টে শেষ হবে এটি। এরমধ্যে কোথায় প্রদর্শনী হবে, সব বিস্তারিত পরে জানাবেন বলেও জানান।

Reneta

শেষ নাটকের ঘোষণায় বহু অঞ্জন অনুসারী আবেগাপ্লুত হয়ে পড়েছেন। মন্তব্যের ঘরে বহুজন তাদের মতামত জানাচ্ছেন। বেশীরভাগেরই মন্তব্য, ‘শেষ বলোনা দাদা, মন কাঁদে’!

এর আগে জুন মাসে অঞ্জন দত্ত ‘কিং লেয়ার’ নাটকের ঘোষণা করেছিলেন। সেই সময় ফেসবুকে অঞ্জন দত্ত লিখেছিলেন,“আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। মৃণাল দা কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এই বছর সিনেমা আর নয়। থিয়েটার। শেক্সপিয়রের কিং লেয়ার… এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজা। শেক্সপিয়র আমার জীবনে প্রথম বার, কিং লেয়ার।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তগাননাটকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT