চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানিমে স্টুডিওতে অগ্নিসংযোগ: অভিযুক্তের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

২০১৯ সালে জাপানের কিয়োটোর একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। ওই ঘটনায় ৩৬ জন নিহত হয়েছিলেন। এছাড়াও আহত হয়েছিলেন আরও ৩২ জন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনাটি সাম্প্রতিক দশকে জাপানের সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি। এই ঘটনায় দেশটির বেশ কয়েকজন তরুণ শিল্পী মারা যান।

অভিযুক্ত ৪৫ বছর বয়সী শিনজি আওবাকে হামলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু তার আইনজীবীরা “মানসিক অক্ষমতা” এর কারণ দেখিয়ে সাজার পরিমাণ কমাতে চেয়েছিলেন। যদিও বিচারকরা তা প্রত্যাখ্যান করেন।

কিয়োটো জেলা আদালতের প্রধান বিচারক মাসুদা বলেন, আমি নিশ্চিত যে, অপরাধের সময় আসামি মানসিকভাবে পাগল বা দুর্বল ছিলেন না। ৩৬ জনের মৃত্যু অত্যন্ত গুরুতর এবং দুঃখজনক। নিহতদের ভয় ও বেদনা বর্ণনাতীত। বিচারক মাসুদা বলেন, প্রাণে বেঁচে যাওয়া কেউ কেউ তাদের সহকর্মীদের আগুনে নিমজ্জিত হতে দেখেছেন এবং অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন।

আগুন ছড়িয়ে পড়ায় স্টুডিওর ওপরের তলায় আটকে পড়ে অনেক অ্যানিমেশন কর্মী মারা যান। প্রসিকিউটররা আদালতের কাছে আসামীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বলেছিলেন, আওবা একজন লেখক। তার কাজ চুরি হয়েছে সন্দেহে তিনি স্টুডিওতে আগুন লাগান। ঘটনার দিন কাজের সময় স্টুডিওর নিচতলায় পেট্রোল ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেন আওবা।

গ্রেপ্তারের পর আওবা বলেছিলেন, তিনি বুঝতে পারেননি যে এত লোক ভবনে আটকা পড়বে। আওবা বলেন, আমি অনুভব করছি যে, আমি যা করেছি তা করা ছাড়া আমার আর কোন বিকল্প ছিল না। আমি অত্যন্ত দুঃখিত। ওই আগুনের ঘটনায় আওবা নিজেও অগ্নিদগ্ধ হন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। অপারেশন থেকে সুস্থ হওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডঅ্যানিমেঅ্যানিমেশনকিয়োটো অ্যানিমেজাপানমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এপ্রিল ১৩, ২০২৬

আজ চৈত্র সংক্রান্তি: বিদায়ের সুরে নতুন বছরের আহ্বান

এপ্রিল ১৩, ২০২৬

হাঙ্গেরিতে ইতিহাস! ট্রাম্প-মিত্র ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

এপ্রিল ১৩, ২০২৬

স্বাস্থ্য ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT