চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘অ্যানিমেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

পাঠান, কিসি কা ভাই কিসি কি জান এবং জওয়ানের পর আমদানি প্রক্রিয়ায় এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘কবীর সিং’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। বাংলাদেশে এই সিনেমাটি আমদানি করতে যাচ্ছে কিবরিয়া ফিল্মস।

এরইমধ্যে তথ্যমন্ত্রণালয় ‘অ্যানিমেল’ সিনেমাটিকে বাংলাদেশে মুক্তির অনুমতিও দিয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু।

মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, “আজকে মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সেন্সর পাওয়া বাকি, আশা করছি কাল পরশু সেন্সর করাতে পারবো। যদি সবকিছু ঠিক থাকে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্য়ানিমেল’।”

‘অ্যানিমেল’-এর ট্রেলারে চমক দেখিয়েছেন রণবীর কাপুর। নায়ক রণবীরের হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্ত ও সমালোচকরা। সেই সঙ্গে অনিল কাপুর ও ববি দেওলকে নিয়েও নেটিজেনদের আগ্রহ তুমুল। সবকিছু বিবেচনায় সিনেবিশ্লেষকদের ধারণা,  ‘ব্রহ্মাস্ত্র’র পর আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন তিনি।

‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে, এবং পর্দায় তাদের মধ্যকার জটিল পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিলঅনিল কাপুরঅ্যানিমেলরণবীর কাপুররাশমিকালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT