চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্টের রেকর্ডের দিনে ভারতের ব্যাটিং ধস, পোপের সেঞ্চুরিতে ইংলিশদের প্রতিরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ন ২২, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জোড়া সেঞ্চুরিতে হেডিংলি টেস্টের প্রথম সাড়ে তিনশো পার করেছিল ভারত। দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন রিশভ পান্ট। সাথে ভারতের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা গড়ে নেন। এরপরই ধস নামে ভারতের ইনিংসে। পাঁচশো রানের আগেই থামে ইনিংস। জবাবে অলি পোপের অপরাজিত সেঞ্চুরিতে প্রতিরোধ গড়েছে ইংল্যান্ড। দুইশ পেরিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং বেছে নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ১১৩ ওভারে ৪৭১ রানে থেমেছে ভারত। জবাবে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষের আগে ৪৯ ওভারে ৩ উইকেটে ২০৯ রান তুলেছে ইংল্যান্ড। ২৬২ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করবেন ১০০ রানে ক্রিজে থাকা পোপ। তাকে সঙ্গ দেবে রানের খাতা না খোলা হ্যারি ব্রুক।

৮৫ ওভারে ৩ উইকেটে ৩৫৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত। গিল ১২৭ রানে এবং পান্ট ৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। ৪৩০ রান পর্যন্ত এই জুটি টেনে নেন। ২২৭ বলে ১৪৭ রানে গিল ফিরে গেলে জুটি ভাঙে। এরপরই ধস নামে ভারতের ব্যাটিংয়ে।

৪৪৭ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। করুন নায়ের ফিরে যান খালি হাতে। ৪৫৩ রানে পান্টের উইকেট হারায় ভারত। উইকেটরক্ষক ব্যাটার ১৭৮ বলে ১৩৪ রান করেন। অনবদ্য এই ইনিংসে মাহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গেছেন পান্ট। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে ৬টি সেঞ্চুরি করেছিলেন ধোনি। পান্টের সেঞ্চুরি সংখ্যা এখন ৭টি। ৭ সেঞ্চুরির ৩টিই করলেন তিনি ইংল্যান্ডের মাটিতে। যেখানে একটির বেশি টেস্ট সেঞ্চুরি নেই আর কোনো সফরকারী উইকেটরক্ষক ব্যাটারের।

এরপর আর ১৮ রান যোগ করেই বাকি ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ভারতের ইনিংস। প্রথম ইনিংসে পান্ট-গিলের পাশাপাশি সেঞ্চুরি করেছেন যশ্বী জয়সওয়াল। ভারত ওপেনার ১৫৯ বরে ১০১ রান করেন। এছাড়া ৪২ রান করেন লোকেশ রাহুল।

ইংলিশ বোলাদের মধ্যে জশ টঙ ও বেন স্টোকস চারটি করে উইকেট নেন। শোয়েব বশির ও ব্রাইডন কার্স নেন একটি করে উইকেট।

Reneta

জবাবে নেমে ইনিংসের শুরুতে উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ফেরেন ৪ রান করে। দ্বিতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন বেন ডাকেট ও অলি পোপ। ৯৪ বলে ৬২ রানে ডাকেট ফিরলে জুটি ভাঙে। তৃতীয় উইকেট জুটিতে জো রুটকে নিয়ে আরও ৮০ রান যোগ করেন পোপ। দলীয় ২০৬ রানে রুট ফিরে যান ২৬ রান করে। পরে হ্যারি ব্রুককে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করে দিনের খেলা শেষ করেন পোপ। ইংলিশ টপঅর্ডারের নবম সেঞ্চুরি এটি।

ভারতের হয়ে বুমরাহ ঝড় তোলেন। ১৩ ওভারে ৪৮ রান খরচায় তিনটি উইকেটই নেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডগিলজয়সওয়ালপান্টপোপবুমরাহভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT