চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্যাকে গোপন ভিডিও ফাঁসের হুমকি দিতেন আরিয়ান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্যা পান্ডের ওয়েব থ্রিলার ‘সিটিআরএল’। যেখানে নিজের অভিনয় ক্যারিয়ারের সেরা অভিনয়টা দিয়েছেন উঠতি এই অভিনেত্রী। সেই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে নানা প্রসঙ্গক্রমে তিনি শাহরুখ খান এবং গৌরি খানের ছেলে আরিয়ান খানের একটি গোপন কথা ফাঁস করেন। জানান, শাহরুখ পুত্র নাকি তার ভিডিও ফাঁসের হুমকি দিতেন!

অনন্যা জানান যে, তিনি ডেইলি ভ্লগ করতেন। কিন্তু সেগুলি কখনোই অনলাইনে পোস্ট করেননি। তবে সেই ব্যক্তিগত ভিডিও নিয়েই ছোটবেলার বন্ধু আরিয়ান খান খেলার ছলে অনন্যাকে ব্ল্যাকমেইল করতেন।

অনন্যা বলেন, ‘আমি প্রতিদিন কী করি, কী খাই সবটা রেকর্ড করতাম, কিন্তু কোথাও সেগুলো পোস্ট করিনি। আমার কাছে এখনও সেই ভিডিও গুলো রয়েছে। মূলত আমি, সুহানা এবং শানায়া একসঙ্গে যা যা করতাম সেইসব রেকর্ড করতাম। আর সেই ভিডিওগুলো নিয়ে আরিয়ান আমাদের হুমকি দিতেন। বলতেন, আমরা যদি ওর জন্য কাজ না করি তাহলে আরিয়ান আমাদের সেই ভিডিওগুলি ফাঁস করে দেবেন।’

অনন্যা কফি উইথ করণের সপ্তম সিজনে একবার প্রকাশ করেছিলেন যে আরিয়ান খানের প্রতি তার ছেলেবেলায় ক্রাশ ছিল। তিনি বলেছিলেন, ‘আরিয়ান কিউট। বড় হওয়ার সময় আমি ওকে দেখে ক্রাশ খেয়েছি।’

সুহানার মা গৌরী খান, অনন্যার মা ভাবনা পান্ডে এবং অনন্যা ও সুহানার আর এক প্রাণের বন্ধু শানায়া কাপুরের মা মহীপ কাপুর একে অপরের খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বের রেশ তাদের পরবর্তী প্রজন্মেও বহমান। অনন্যা পান্ডের সঙ্গে তার ছোটবেলার বন্ধু সুহানা খান এবং শানায়া কাপুরের সুন্দর সম্পর্ক কারুরই অজানা নয়। তাদের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তারা একসঙ্গে ছবি দিয়ে লেখেন বিএফএফ গোল। শৈশব থেকেই তাদের বন্ধুত্ব খুব দৃঢ়। একসঙ্গে বড় হয়েছেন তারা। তবে শুধুমাত্র সুহানা বা শানায়া নয়, তাদের পরিবারের সঙ্গেও অনন্যার খুব ভালো সম্পর্ক। অনন্যার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের সঙ্গেও।- টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্যা পাণ্ডেআরিয়ান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT