চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত কোটি টাকার ‘দিন দ্য ডে’ মুক্তির ঘোষণা দিলেন অনন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

অনন্ত জলীল ও বর্ষা অভিনীত প্রতীক্ষিত ছবি ‘দিন দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির এরইমধ্যে টিজার ও ট্রেলার দেখেছেন দর্শক। এবার ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করলেন অনন্ত জলিল।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘দিন দ্য ডে’র পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ জানান অনন্ত জলিল।

এ সময় অনন্ত জলিল বলেন, দর্শক এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর দিন দ্য ডে ছবিটি মুক্তি পাবে।

‘বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০টি সিনেমার বাজেটের সমান ‘দিন- দ্য ডে’ ছবির বাজেট!’-মাস কয়েক আগে সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছিলেন এই ছবির প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল।

গেল মার্চে মুক্তি পাওয়া এই ছবির ট্রেলারের বেশির ভাগ জুড়েই বোমা-মিসাইল কিংবা ভারি অস্ত্রের ঝনঝনানি দেখা গেছে। এমন সংঘাতের দৃশ্য হরহামেশায় হলিউড কিংবা বলিউডের সিনেমায় দেখে থাকেন দর্শক। এই ছবির অ্যাকশন নিয়ে তাই বেশ কৌতূহলী ছিলো বাংলা সিনেমাপ্রেমীরা। তবে বহু দর্শক ট্রেলার দেখে বিরক্তি প্রকাশ করেছেন। বিশেষ করে ভিএফএক্স এর যথেচ্ছা ব্যবহার নিয়ে নেতিবাচক মন্তব্য দেখা গেছে অসংখ্য।

সাত বছরের বেশি সময় পর অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে আসছেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় হয়েছে। সিনেমাটির বাজেট বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা যা মার্কিন ডলার হিসেবে ১২ মিলিয়ন।

Reneta

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্য ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে চলতি বছরের শুরুতে সংবাদ সম্মেলনে অনন্ত জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নী করেছে। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানী প্রযোজক।

যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলইরানদিন দ্য ডেবর্ষামুর্তজা অতাশ জমজমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT