চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ঘটনায় দুঃখ পেয়েছেন অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ন ১৯, জুলাই ২০২২
বিনোদন
A A
সোমবার ব্লকবাস্টারে গণমাধ্যমকর্মীরা গেলেও আসেনি তারকারা

সোমবার ব্লকবাস্টারে গণমাধ্যমকর্মীরা গেলেও আসেনি তারকারা

‘দিন দ্য ডে’ দেখার জন্য সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর যমুনা ব্লক বাস্টারে চলচ্চিত্রের ৭৪ জন শিল্পীকে নিজে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন নায়ক প্রযোজক অনন্ত জলিল। বিষয়টি তিনি তার ফেসবুকেও পোস্ট দিয়ে নিশ্চিত করেছিলেন। তবে তার আমন্ত্রণ খুব সাড়া পায়নি!

আগে থেকে ফোন করে আমন্ত্রণ জানালেও চোখে পড়ার মতো কোনো তারকা দেখতে যায়নি অনন্তর ‘দিন দ্য ডে’। শুধু শাহনূর, কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলা, নানা শাহকে দেখা গেছে। সিনিয়র তারকারা না আসার কারণ হিসেবে অনন্ত জলিল সাংবাদিকদের জানিয়েছেন, “ব্যস্ততার অজুহাতে তারা আসেননি।”

এ ঘটনায় দুঃখ পেয়েছেন অনন্ত জলিল। তিনি বলেন, “আমরা মুখে বলি চলচ্চিত্র ফ্যামিলি (পরিবার)। কিন্তু আমরা যখন কাজে দেখি না, তখন খুব কষ্ট লাগে’।

তিনি বলেন, যখনই যে শিল্পী বক্তব্য দেবে, তখনই বলবে আমরা একটা ফ্যামিলি। তো আমি চলচ্চিত্র পরিবারকে দাওয়াত দিয়েছি, একসঙ্গে দেখা করব, সিনেমা দেখব, আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলব। তাহলে সবাই মনে করবে যে, আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, আমরা সবাই এক।

“আমরা চলচ্চিত্র ফ্যামিলি, আমরা একে অপরের পাশে থাকব, হাসিখুশি থাকব, একজন আরেকজনের সিনেমা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি একা চেষ্টা করলে হবে না। এই মনমানসিকতা সবার মধ্যে থাকতে হবে।”

সোমবার ব্লকবাস্টারে গণমাধ্যমকর্মীরা গেলেও আসেনি তারকারা

অনন্ত কষ্ট নিয়ে বলেন, “আমি যতই সততা দেখাই, ততই দেখি পেছন থেকে কেউ যেন আমার পা টা টেনে ধরে রাখে। আমি যতই চাই এই সিঁড়ি দিয়ে উঠে চলচ্চিত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, দেখি যে পেছন থেকে টেনে ধরে রাখে। এগুলো খুব কষ্ট লাগে আমার।”

Reneta

অনন্তর ডাকে সাড়া না দেয়া একাধিক নায়ক-নায়িকা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, অনন্ত জলিলের স্ত্রী বর্ষা গণমাধ্যমে নায়িকাদের নিয়ে নেচিবাচক মন্তব্য করেছেন। সে কারণে অনেকেই মনঃক্ষুণ্ণ হয়ে অনন্ত জলিলের ডাকে সাড়া দেননি।

অন্যদিকে, এফডিসির সমিতি ও নির্বাচন নিয়ে একাধিকবার কড়া সমালোচনা করে বলেছিলেন অনন্ত। এ কারণে শিল্পী সমিতির নেতা ও জনপ্রিয় তারকারা তার ডাকে সাড়া দেয়নি।

ঈদে ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় অনন্ত-বর্ষার ছবি ‘দিন দ্য ডে’। মুক্তির আগে থেকে অনন্ত দাবি করছিলেন, তার এই ছবির বাজেট ১০০ কোটি টাকা। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলতারকাদিন দ্য ডেবর্ষাযমুনা ব্লকবাস্টারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT