চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের হাতে ‘আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ০১, মার্চ ২০২৩
শিল্প সাহিত্য
A A

প্রতিবছরের মতো এবারও বইমেলার শেষ দিনে ঘোষণা করা হলো আনন্দ আলো পরিচালিত সাহিত্য পুরস্কার ২০২৩।

এদিন ‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’, ‘পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার’, ‘পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার ২০২৩’ ও ‘গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর ‘গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ পেয়েছেন ইমদাদুল হক মিলন।

এ ছাড়া ‘নো ওম্যান’স ল্যান্ড’ বইয়ের জন্য মোজাফ্ফর হোসেন, ‘কবিতার যিশু’ কাব্যগ্রন্থ্যের জন্য কবি মুহম্মদ নূরুল হুদা, প্রবন্ধে ‘আমাদের সব ধারণা মেয়াদোত্তীর্ণ’র জন্য নূর সাফা জুলহাজ, ‘যুদ্ধ জয়ের কিশোর গল্প’র জন্য সুজন বড়ুয়া এবং মুক্তিযুদ্ধে যৌথভাবে ‘মুক্তিযুদ্ধ ১৯৭১’ গ্রন্থের জন্য মুনতাসির মামুন ও ‘ট্রানজিট ১৯৭১’ গ্রন্থের জন্য জাহিদ নেওয়াজ খান ‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ পেয়েছেন।

অন্যদিকে তরুণ শাখায় ‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ পেয়েছেন দুজন তরুণ লেখক। এরমধ্যে ‘দুঃখ ফোটার দিনে আমি তোমার হয়ে যাই’ কাব্যগ্রন্থের জন্য খান মুহাম্মদ রুমেল এবং শিশু সাহিত্যে ‘বিড়াল ছানা ক্যাকটাস’ বইয়ের জন্য আসিফ মেহদী পুরস্কার পেয়েছেন। পাশাপাশি ‘পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩’ পেয়েছেন তারিক সুজাত এবং আনজীর লিটন।

একইসঙ্গে ‘পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার’ পেয়েছেন গল্প-উপন্যাস ক্যাটাগরিতে ‘গল্পগুলো মজার’ বইয়ের জন্য আনিসুল হক, শিশু সাহিত্যে ‘মুখে বাংলা ভাষা বুকে বাংলাদেশ’ বইয়ের জন্য আসলাম সানী, মুক্তিযুদ্ধে ‘নতুন সূর্য’ বইয়ের জন্য আহসান হাবীব এবং প্রকাশনা বিভাগে শ্রেষ্ঠ প্রকাশনী হিসেবে ‘সেবা প্রকাশনী’ এ পুরস্কার অর্জন করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আনজীর লিটনআনন্দ আলোআসলাম সানীউপন্যাসগল্পতারিক সুজাতবইসাহিত্য পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT