যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর পালস নাইট ক্লাবে গুলি চালিয়ে ৫০ জনের হত্যাকারী ওমর মতিন ৩ বছর ধরে ওই এলাকা রেকি করেছে বলে তথ্য পাওয়া গেছে। ক্লাব কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়ে হামলার ভয়াবহ বর্ণনা দিয়েছেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই আফগান বংশোদ্ভূত মতিনের আইএস-এর সাথে জড়িত থাকার দাবি খতিয়ে দেখছে।
ফ্লোরিডার অরল্যান্ডোর পালস নাইট ক্লাবে গুলি চালিয়ে অর্ধশত নারী-পুরুষকে হত্যার আগে আইএস এর সঙ্গে একাত্মতা ঘোষণার কথা জানিয়ে পুলিশকে ফোন করেছিল হামলাকারী ওমর মতিন। সে ৩ বছর ধরে নিয়মিত পালস নাইট ক্লাবে যেত বলে ক্লাবের পরিচালক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রেসিডেন্ট ওবামা ওরল্যান্ডো হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন। তবে এতে সত্যিই আইএস এর সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট হিলারি ক্লিনটন এ ঘটনা নিজেদের আলাদা অবস্থান জানিয়েছেন।
এফবিআই পরিচালক জেমস কেমি বলেছেন, মতিনের সন্ত্রাসী হামলার পেছনে বিদেশি উস্কানির জোরালো আভাস পাওয়া গেছে। নিহতদের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে মোমবাতি আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।








