চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮০ মিলিয়নে রিয়ালে দিবালা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার ও কাইলিয়ান এমবাপের পর রিয়াল মাদ্রিদ এবার বিশাল অঙ্কের টোপ দিয়েছে পাওলো দিবালাকে। বুধবার ইতালিতে গুঞ্জন ছড়ায় ১৮০ মিলিয়ন ইউরোয় বার্নাব্যুতে যেতে রাজি হয়েছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড। যদিও এমন খবর নাকচ করে দিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

তুরিনে নিজেকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন ২৪ বছরের দিবালা। ২০১৫তে যোগ দেয়ার পর জুভদের জার্সিতে ১৪১ ম্যাচে করেছেন ৬৮ গোল।

গত তিন মৌসুমে সিরি আ’র শিরোপা জয়ে জুভেন্টাসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করেছেন আর্জেন্টাইন তারকা। একই সময়ে তিনটি কোপা ইতালিয়াও জিতেছেন তিনি। ইতালির ঘরোয়া ফুটবলে অন্যদের উপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে ‘তুরিনের বুড়িরা’।

এই মৌসুমেই রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে জুটি বেধেছেন দিবালার সঙ্গে। কিন্তু তাদের এই রসায়ন শুরুর মধ্যেই বুধবার আর্জেন্টিনার পত্রিকা ক্যালসিওমেকার্দো এক প্রতিবেদনে দাবি করে, ‘১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দিবালাকে বার্নাব্যুতে যেতে দিতে রাজি হয়েছে জুভেন্টাস।’

যদিও এই খবরের সূত্র বলতে রাজি হয়নি পত্রিকাটি। তারা শুধু বলেছে, নিজস্ব সূত্র থেকেই এই খবর পেয়েছে তারা।

শুক্রবার রাতে শেষ হচ্ছে স্প্যানিশ লিগের দলবদলের গ্রীষ্মকালীন সময়ের ডেডলাইন। তার আগে এমন খবর ইউরোপের ফুটবলে শোরগোল ফেলে দিয়েছে। জুভেন্টাসের পক্ষ থেকে অবশ্য এমন খবর উড়িয়ে দেয়া হয়েছে।

Reneta

রোনালদো যোগ দেয়ার পরই জুভেন্টাস ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। তবে এমন সময় দলের গুরুত্বপূর্ণ আরেক ফরোয়ার্ডকে ছেড়ে দিতে কোচ অ্যাল্লেগ্রি রাজি হবে বলে মনে হয় না। তার উপর ইতালিয়ান লিগের গ্রীষ্মকালীন দলবদলের বাজারের ডেডলাইন শেষ হয়ে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসদিবালারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT