চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশাগ্রস্ত দম্পতি সজল-শাহানাজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সজল এবং শাহানাজ মায়া দুজনেই বিয়ের আগে ব্যক্তিগত জীবন নিয়ে হতাশায় ডুবে থাকেন। বিয়ের পর তাদের জীবনের হতাশার ফ্ল্যাশব্যাকে গিয়ে জানা যায় ভিন্ন ঘটনা!

এমন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শের মায়াজাল’। নির্মাণ করেছেন আলোক হাসান। এর আগে তিনি চিরকুট, নয়নতারা, রিমোট কন্ট্রোল, মিস্টেক, টিকটক গার্ল, জয় অব লাভ, নাটকগুলো নির্মাণ করে প্রশংসা পেয়েছেন।

আলোক বলেন, দুজন হতাশাগ্রস্ত মানুষের এক হওয়া এবং তাদের জীবনের টার্নিং নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এটি আমার নির্মাণে অষ্টম প্রোডাকশন। সবসময় চেষ্টা করি যত্ন নিয়ে কাজ করতে।

তিনি বলেন, রোমান্টিক প্যাটার্নে ভালোবাসা দিবসে হতাশাগ্রস্ত দম্পতির গল্প দিয়ে ভিন্ন কাজের চেষ্টা করেছি। গত সপ্তাহেই শুটিং শেষ হয়েছে ‘স্পর্শের মায়াজাল’ নাটকটির।

ভালোবাসা দিবসে একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাণ আলোক হাসান। আরও বলেন, নাটকটি লিখেছেন প্রত্যয় হাসান, প্রযোজনা করেছে কুয়াশা মাল্টিমিডিয়া।

 

Reneta

এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে সজল অভিনীত জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ ছবিটি মুক্তির কথা শোনা যাচ্ছে। এ ছবির কারণে তিনি ভালোবাসা দিবস টার্গেট করে নির্মিত খুব বেশি নাটকে কাজ করেননি।

সজল বলেন, ‘জ্বীন’ মুক্তির জন্য অনেক নাটকে কাজে অফার পেলেও ছেড়ে দিয়েছি। কিন্তু ‘স্পর্শের মায়াজাল’-এর গল্পে অন্যরকম একটি মায়া খুঁজে পেয়েছি। সেজন্য ভালো গল্পের কাজটি হাতছাড়া করতে চাইনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুন নূর সজলনাটকভালোবাসাভালোবাসা দিবসমায়াসজলস্পর্শের মায়াজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT