চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরাতে চায় সংগঠনগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সৌদিকে আরবকে বহিস্কার করতে চায় বিশ্বের শীর্ষস্থানীয় দুটি মানবাধিকার সংগঠন। ইয়েমেনের নাগরিকদের হত্যা এবং নিজ দেশের জনগণের উপর নিপীড়ণ জন্য এই শাস্তি চায় মানবাধিকার সংগঠনগুলো।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটসওয়াচ জানিয়েছে, জেনেভা ভিত্তিক জাতিসংঘ মানবাধিকার সংগঠন থেকে সৌদিকে সরাতে তারা এরই মধ্যে তদবির শুরু করেছে। যদিও তারা স্বীকার এই একটি দীর্ঘ প্রচেষ্টা ছিল।

হিউম্যান রাইটসওয়াচের ডেপুটি ডিরেক্টর ফিলিপ বলোপিয়ন বলেন, ‘গত কয়েক মাসের কর্মকাণ্ডে কারণে মানবাধিকার কাউন্সিলে থাকার নৈতিকতা হারিয়েছে সৌদি আরব।’

সৌদি আরকের বিরুদ্ধে ইয়েমেনের সাধারণ জনগণকে যুদ্ধের লক্ষ্যবস্তু নির্ধারণ, নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ইয়েমেনে প্রবেশে বাধার দেওয়ার অভিযোগ তোলে হিউম্যান রাইটসওয়াচ।

সৌদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের আন্তর্জাতিক তদন্তও চায় মানবাধিকার সংগঠনগুলো।

২০১৩ সাল থেকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য সৌদি আরব। দেশটিকে সরাতে মোট ৪৭ সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট লাগবে।

Reneta

সদস্যদের ভোটে এই কাউন্সিল থেকে একমাত্র দেশ হিসেবে ২০১১ সালে পদ হারায় লিবিয়া।

প্রেসিডেন্ট মানসুর হাদিকে রক্ষা করতে ইয়েমেনের হাউতি বিদ্রোহীদের হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। জাতিসংঘের হিসেব মতে, এই হামলায় এখনো পর্যন্ত ৬ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। নিহতদের অর্ধেকই বেসামরিক নাগরিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবাধিকার সংগঠনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT