চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা মোতায়েনসহ ১১ প্রস্তাব মুসলিম লীগের

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৩:০৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
ইসির রোডম্যাপ

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিচারিক ক্ষমতায় সেনাবাহিনীর মোতায়েনসহ নির্বাচন কমিশনকে অন্তত ১১টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের দ্বিতীয় দিনে তারা এ প্রস্তাব দেয়। বেলা ১১টায় দলটির ১০ জন প্রতিনিধি সংলাপে যোগ দেয়।

নির্বাচন ভবন সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে বিএমএলের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান।

শেখ জুলফিকার বলেন, ‘অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকে ঘিরে অবৈধ কালোটাকা ও পেশিশক্তি কঠোরভাবে দমন করা, এজেন্টদের উপস্থিতিসহ প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা, নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনের অন্তত এক বছর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনের অন্তত তিন মাস আগে রাজনৈতিক নেতাদের নামে থাকা মামলা নিষ্পত্তি করা।’

গত বৃহস্পতিবার থেকে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়। ইসির নিবন্ধিত ৪০টি মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে। ঈদের আগে ৬টি দল এবং ঈদের পরে অন্য দলগুলোর সঙ্গে আবার সংলাপ শুরু হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

Reneta

সংলাপে সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে। এই দুই দিনে অর্ধশত গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে কমিশন বিভিন্ন পরামর্শ গ্রহণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT