চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ পেলে কোহলিকে দলে নেবেন মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে অংশ নেবে দশ দল। যদি সুযোগ থাকে, বাকি নয় প্রতিপক্ষের স্কোয়াড থেকে কোন একজন খেলোয়াড়কে বেছে নেবে? এমন প্রশ্নে খুব বেশি না ভেবে হাসিমুখেই বিরাট কোহলিকে দলে টানার কথা বললেন মাশরাফী বিন মোর্ত্তজা। সঙ্গে জানালেন, এখন যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস রাখে বাংলাদেশ।

দেখতে দেখতে বিশ্বকাপ আরও নিকটে চলে এলো। অংশ নিতে যাওয়া দশ দলের অধিনায়কদের নিয়ে লন্ডনে বড়সড় এক আড্ডারই আয়োজন করেছিল আইসিসি। বৃহস্পতিবারের সেই আড্ডায় নিজ দল, প্রতিপক্ষ, টুর্নামেন্টে লক্ষ্যসহ আরও অনেক বিষয় নিয়েই কথা বললেন অধিনায়করা। সেখানে দর্শকসারি থেকে ছুটে আসা এক প্রশ্নে কোহলিকে নিয়ে মুগ্ধতা ঝরল মাশরাফীর কণ্ঠে।

কোন একজনকে বেছে নেবেন? প্রশ্নটা ছিল সব অধিনায়কের জন্যই। প্রথম উত্তর দেন ইয়ন মরগান। কাউকে নয়, নিজ দলের প্রতিই পূর্ণ আস্থা রাখবেন। এমন কূটনৈতিক উত্তরই দিলেন স্বাগতিক অধিনায়ক মরগান।

তার পাশে বসা কোহলিও শুরুতে কারও নাম বলতে চাইলেন না। তবে ঘুরে ফিরে সাউথ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে দলে টানার কথা বললেন ভারত অধিনায়ক। ডু প্লেসিসকে ভালো বন্ধুও বলেন কোহলি।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব ঘুরে প্রশ্ন এসে দাঁড়ায় মাশরাফীর কাছে। উত্তর দিতে বেশিক্ষণ সময় নেননি টাইগার দলপতি।

‘দিস ম্যান, কোহলি, আমি তাকে নেবো।’ ডানদিকে খানিক দূরেই বসে থাকা কোহলির দিকে হাত উঁচিয়ে বলেন মাশরাফী।

Reneta

নিজ দল নিয়েও আশাবাদ ঝরেছে মাশরাফীর কণ্ঠে। জুনিয়র-সিনিয়র মিলে একটা ভালো কম্বিনেশন আছে দলে, শেষ সিরিজ আয়ারল্যান্ডে তারা ভালো করেছে। বিশ্বকাপে ভালোটা ধরে রাখতে চান।

বিশ্ব মঞ্চে ভালো করার জন্য শুরুটাকে গুরুত্ব দিচ্ছেন মাশরাফী। টুর্নামেন্টের স্টার্টিংটা আসল, অনেকবার বলা এই কথাটাই বললেন আবারও। জানালেন, পরিকল্পনায় নতুন কিছু নেই। হুট করে বিশেষ কিছু করতে চাওয়ার কিছু নেই বলে যেন রণকৌশল আড়ালেই রাখতে চাইলেন টাইগার নেতা। আগের মতোই, যেটা আছে ওই পরিকল্পনাই মাঠে পারফর্ম করতে চেষ্টা করবে বাংলাদেশ, জানালেন এমন কথা।

বড় টুর্নামেন্ট। খেলতে হবে অংশ নেয়া বাকি নয় প্রতিপক্ষের বিপক্ষেই। প্রত্যেকেই কঠিন প্রতিপক্ষ। শক্তিমত্তায় ছাড় দেয়ার নয় কেউই। মাশরাফীও সেটার মুখোমুখি হতে আত্মবিশ্বাসী। লাল-সবুজের অধিনায়কের ভাষায়, ‘যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস আমরা রাখি। তবে মুল বিষয়টা হল শুরুটা ভালো করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯ভারত ক্রিকেট দলমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT