চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে মুক্তি পাচ্ছে ‘অন্তর জ্বালা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

গত ১৫ ডিসেম্বর দেশের ১১২টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল মালেক আফসারী পরিচালিত ছবি ‘অন্তর জ্বালা’। মুক্তির পর জায়েদ খান ও পরীমনি অভিনীত এই ছবিটি ব্যাপক সাফল্য পেয়ে আলোচনায় আসে।

এবার সেই ‘অন্তর জ্বালা’ মুক্তি পাচ্ছে সুদূর সুইডেনে। দেশটির রাজধানী স্টকহোমের ‘হালুমদা ফলকেট হাউজ’-এ পহেলা বৈশাখ উপলক্ষে প্রদর্শিত হবে ছবিটি।

‘অন্তর জ্বালা’ ছবির নায়ক ও প্রযোজক জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুইডেনে ‘আমরা কজনা’ নামে একটি বাংলাদেশের সংগঠন সেখানে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছে।

জায়েদ খান আরো বলেন, পহেলা বৈশাখের দিন সেখানে পান্তা ইলিশের আয়োজন থাকবে। প্রবাসী বাঙালিরা নানা আয়োজনে বর্ষবরণ করবেন। আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘অন্তর জ্বালা’র প্রদর্শনী।

শুধু বৈশাখের দিন নয়, সঙ্গে আরো কয়েকদিন ছবিটি সেখানে প্রদর্শিত হবে উল্লেখ করে তিনি বলেন, আমার অভিনীত এই প্রথম কোনো ছবি সুইডেনে মুক্তি পেতে যাচ্ছে, নিঃসন্দেহে খবরটি ভীষণ আনন্দের। আগামীতে আমেরিকা, সিডনী ও ইতালিতেও ‘অন্তর জ্বালা’ মুক্তির প্রক্রিয়া চলছে।

Reneta

বাংলাদেশে মুক্তির সময় ‘অন্তর জ্বালা’ পরিবেশনা করেছিল প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি। মান্নার এক অন্ধ ভক্তের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর জ্বালা’।

জায়েদ খান ও পরীমনি ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, অমিত হাসান, মাহমুদুল ইসলাম মিঠু, রেহানা জলি, সাঙ্কো পাঞ্জা, চিকন আলী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর জ্বালাজায়েদ খানপরীমনিলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT