চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের প্রশ্ন, ফেমাস হওয়া কী এতো সহজ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

আমরা যারা নতুন প্রজন্মের, তারা খুবই কম্পিটিটিভ সময়ে মিডিয়াতে কাজ করছি। অনেক মানুষ বলে থাকেন, এখন ডিজিটাল মিডিয়া এসেছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সময়। নতুনদের জন্য তো ‘ফেমাস’ হওয়া অনেক ইজি (সহজ)। কিন্তু আমি এই যুক্তির সঙ্গে একমত নই। আমি বলি, ফেমাস হওয়া কী এতো সহজ? দেশের মধ্যে ৩৩টি টেলিভিশন চ্যানেল রয়েছে। ঈদে সাড়ে সাত’শর মতো নাটক প্রচার হচ্ছে। মানুষ কোনটা রেখে কোনটা দেখবে?

কথাগুলো বলছিলেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। যিনি কয়েক বছরের ক্যারিয়ারে ছোটপর্দায় নান্দনিক সব নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি মডেলিং, মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্যে কাজ করেও সিয়াম পেয়েছেন আলাদা পরিচিতি। ছোটপর্দা ছাপিয়ে সিয়াম কাজ করেছেন চলচ্চিত্রেও। তার অভিনীত ‘পোড়ামন ২’ ছবিটি মুক্তির অপেক্ষায়। নির্মাণাধীন রয়েছেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা ‘ফাগুন হাওয়ায়’।

এছাড়া আগামী মাসেই দহন নামের নতুন ছবির শুটিং শুরু করবেন ছোটপর্দার হালের এই ক্রেজ। বৈশাখ উপলক্ষে সিয়াম অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘জেন্টেলম্যান’ প্রকাশ হয়েছে সম্প্রতি। যেখানে তার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী লুইপা। এই মিউজিক ভিডিওটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুনদের ক্ষেত্রে মিডিয়ায় কাজ করা ও অবস্থান তৈরি নিয়ে এসব কথা বলেন সিয়াম।

তিনি মনে করে, ভালো কাজের কোনো বিকল্প নেই। যোগ করে সিয়াম আরো বলেন, আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে জি বাংলা, স্টার জলসার সঙ্গে। মাঝেমাঝে গেম অব থ্রোনস এর সাথেও প্রতিযোগিতা করতে হচ্ছে। এটাই সত্য কথা। কারণ, ইউটিউব কিংবা নেট ফ্লিক্সে গেলেই এটা দেখা যায়। তাহলে কেন মানুষ ওগুলো রেখে আমাদের নাটক দেখবে? তারপরেও কিন্তু মানুষ সময় করে আমাদের নাটক দেখছে। এর মাধ্যমে বোঝা যায়, আমরা যতই আধুনিক হই না কেন, মনের মধ্যে একটু হলেও নিজেদের সংস্কৃতি লালন করছি। সেজন্য নিজেদের কাজ দেখছি।

কথা প্রসঙ্গে সিয়াম বলেন, নতুনদের কাজগুলো গণমাধ্যম সঠিকভাবে তুলে ধরছে। বিশেষ করে আমার ক্যারিয়ারে শুরু থেকেই গণমাধ্যম বা আমার পরিচিত সাংবাদিক ভাইরা গুরুত্ব দিয়ে আমাকে তুলে ধরেছেন। ভালো কাজ করলে প্রশংসা পেয়েছি, এরমধ্যে দু-একটা কাজের মান নিয়ে কথা উঠলেও সমালোচনা পেয়েছি। সেটা মাথায় নিয়ে নিজেকে শুধরে নিয়েছি। তাই আমার আজকের এই অবস্থানের পিছনে সাংবাদিক ভাই-বন্ধুদের অবদান অনেক বেশি। সবাইকে জানাই সম্মান-শ্রদ্ধা, লাভ ইউ অল।

বৈশাখ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও জেন্টলম্যান:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT