চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নিয়ে প্রথমবার কানে যাচ্ছে সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
কানে যাচ্ছে সৌদি

প্রায় ৩৫ বছরের বেশি সময় ধরে সৌদি আরবে সিনেমা প্রদর্শনী নিষিদ্ধ ছিলো। ফলে বন্ধ ছিলো সেখানকার হলগুলোও। তবে সম্প্রতি সিনেমা প্রদর্শনের নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। নিষেধাজ্ঞার পর আসছে ১৮ এপ্রিল হলিউড ছবি ‘ব্ল্যাক প্যান্থার’-এর মাধ্যমে খুলবে হলগুলো। আর এরমধ্যে শোনা গেল, আসন্ন কান চলচ্চিত্র উৎসবে সিনেমা নিয়েই প্রথমবার অংশ নিবে দেশটি!

পশ্চিমা একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। চলচ্চিত্র জগতের অন্যতম জমজমাট আসর ‘কান চলচ্চিত্র উৎসব’ । প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা  উৎসবে সেরা কাজটি নিয়ে হাজির হন। আর প্রথমবারের মতো এবার এই উৎসবে অংশ নিবে সৌদি আরব।

এ উৎসবে আগামী ১৪ ও ১৫ মে দেশটির নবীন নির্মাতাদের মোট নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী এবং জেনারেল কালচার অথরিটির (জিসিএ) চেয়ারম্যান আওয়াদ আলাওয়াদ এক বিবৃতিতে বলেছেন, সৌদি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভা ও বৈচিত্র তুলে ধরতে এ উৎসবে অভিষেকের অপেক্ষায় সৌদি আরব।

তিনি আরো বলেছেন, একটি উন্নত ও টেকসই ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্যে চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা ও উৎসাহ দান করছে রাষ্ট্র। পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীদের সামনে মেলে ধরা হবে সৌদির নৈসর্গিক সব স্থান, যা বিশ্বের অন্যান্য নির্মাতারা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে।

চলতি বছরের ৮-১৯ মে ফ্রান্সের দক্ষিণ সমুদ্র তীরবর্তী শহর কানে বসতে যাচ্ছে প্রাচীন আর গৌরাবান্বিত কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর। এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন দুইবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্লানচেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবফিল্ম ফেস্টিভাললিড বিনোদনসৌদি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT