মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে অবস্থান করছেন।
এর আগে, প্রাণভিক্ষার আবেদন করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা আবেদনপত্র জমা দেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।
প্রথমে তারা মৌখিকভাবে দুইজন ম্যাজিস্ট্রেটের কাছে প্রাণভিক্ষার কথা জানান। পরে প্রাণভিক্ষার আবেদনের দুটি ফর্ম নিয়ে পূরণ করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন বলে নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ।







