যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় তাদের কারাগারে পড়ে শোনানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১ টা ১০ মিনিটের মধ্যে দুজনকে রায় পড়ে শোনানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ৪১ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান ও সিনিয়র আইন গবেষক ফাহিম ফয়সালের নেতৃত্ব চারজনের একটি দল রায়ের কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে সর্বশেষ সুযোগ হিসেবে তাদের সামনে রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া সুযোগ রয়েছে। রায় শোনানোর মাধ্যমে কারা কর্তৃপক্ষ তাদের কাছে জানতে চাইবেন যে তারা ক্ষমা চাইবেন কিনা। ক্ষমা প্রার্থনার এ বিষয়টি নিষ্পত্তির পর সরকারের সিদ্ধান্ত অনুসারে ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে আজ তাঁদের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন। রায়কে ঘিরে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।






