চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সস্তার অপরাজিতা প্যাকেজে লাভ না লোকসান গুণবে টেলিটক?

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:৫৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ভর্তুকি কিংবা লোকসান দিয়ে নয় বরং অন্যান্য মোবাইলফোন অপারেটরের মতো বাজার প্রতিযোগিতায় ‘অপরাজিতা’ সিম প্যাকেজটিকে টেলিটকের স্বকীয় বিপণন পদ্ধতি বলে করছেন সংশ্লিষ্টরা। টেলিটকের কম মূল্যে ডেটা সুবিধা চালুর পর যদি সব অপারেটরের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় তাহলে ডেটা খরচ কমে আসতে পারে বলেও তারা মনে করছেন।

প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার চ্যানেল আই অনলাইনকে বলেন, ইন্টারনেট ব্যান্ডউইথের দাম প্রতি ১ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ৬২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। টেলিটক অন্যান্য অপারেটরের তুলনায় অত্যন্ত সস্তা দামে ডেটা দিলেও মনে হয় না এতে লোকসান হচ্ছে। বরং প্যাকেজে ব্যান্ডউইথের ক্রয়মূল্যের ওপর সামান্য মুনাফায় ডেটা বিক্রি করছে টেলিটক।

‘সরকারের উদ্দেশ্য জনগণকে ডিজিটাল মহাসড়কে আনা। এজন্য সরকার যদি বিনামূল্যেও ইন্টারনেট দেয় তাহলে লোকসান না হয়ে লাভই হবে।’

এসময় টেলিটক সস্তায় ডেটা দিতে পারলে অন্য অপারেটররা কেনো পারবে না, এমন প্রশ্নও রেখেছেন মোস্তফা জব্বার।

টেলিটক এতো কমমূল্যে ডেটা দিতে পারলে অন্যান্য অপারেটররা কেনো একই রকম মূল্যে ডেটা দিতে পারছে না, এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি  অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নূরুল কবীর। তবে ‘অপরাজিতা’ সিমকে লাভ-লোকসানের দৃষ্টিতে দেখতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘টেলিটক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এই প্যাকেজ চালু করতে পারে। অন্যান্য মোবাইলফোন অপারেটরদের সঙ্গে টেলিটকের ব্যয়েরও পার্থক্য আছে। এখন টেলিটকের কম মূল্যে ডেটা সুবিধা চালুর পর যদি সব অপারেটরের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় তাহলে ডেটা খরচ কমে আসতে পারে।

Reneta

অ্যামটব মহাসচিব বলেন: দেশের মোবাইলফোন অপারেটররা গ্রাহক আকর্ষণে নানা রকম প্যাকেজ ঘোষণা করে। যে যার মতো মার্কেটিং পলিসিতে বাজার ধরতে চায়। সরকারি টেলিকম কোম্পানি হিসেবে অন্যান্য কোম্পানির মতো প্রতিযোগিতায় টিকতে টেলিটকের ‘অপরাজিতা’ একটি ইউনিক মার্কেটিং পদক্ষেপ হতে পারে।

রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘অপরাজিতা’ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অপরাজিতা সিম অ্যাক্টিভেশনের পর মাত্র ৮ টাকায় ১ জিবি এবং ১৪ টাকায় ২ জিবি ডেটা পরবর্তী তিন মাস যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। নারীরা বায়োমেট্রিক নিবন্ধন করে সম্পূর্ণ বিনামূল্যে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারে এ সিম পাবেন।

অপরাজিতা সিমের মাধ্যমে টেলিটক থেকে টেলিটক ভয়েস কল ৬০ পয়সা (মিনিট), টেলিটক থেকে অন্য অপারেটরে ৯০ পয়সা, ভিডিওকল (টেলিটক থেকে টেলিটক) ২৪ ঘণ্টায় ৬০ পয়সা মিনিট।

তারানা হালিমের ফেসবুক পেজের পোস্টে জানানো হয়, টেলিটকের নতুন এই প্যাকেজের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ভিডিও কল এবং ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাজিতা সিমটেলিটকটেলিটকের অপরাজিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT