চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি মূলপর্বে খেলতে পারছে না বাংলাদেশ, সময়সূচি প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আগামী বছরের মার্চে ভারতে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বে বিনোদন হিসেবে খ্যাত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬। তবে সরাসরি মূলপর্বে খেলতে পারছে না বাংলাদেশ। গ্রুপ পর্যায়ে ৩ ম্যাচের বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করলেই মূলপর্বে খেলার সুযোগ থাকছে টাইগারদের। 

এ উপলক্ষে আজ শুক্রবার বিশ্বকাপের লোগো ও সময়সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ছেলেদের ৩৫টি ম্যাচ ও মেয়েদের ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের আটটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো: বেঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, কলকাতা, মোহালি, মুম্বাই, নাগপুর এবং দিল্লী। ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।

গ্রুপ ‘এ’ তে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং কোয়ালিফাইং গ্রুপ ‘এ’র প্রথম স্থানধারী দলগ্রুপ ‘বি’তে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কোয়ালিফাইং গ্রুপ ‘বি’ এর প্রথমস্থানধারী দল।

কোয়ালিফাইং গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওমান, হল্যান্ড। কোয়ালিফাইং গ্রুপ ‘বি’তে রয়েছে জিম্বাবুয়ে, আফগানিস্তান, হংকং, স্কটল্যান্ড।

মেয়েদের টি-টোয়েন্টিতে গ্রুপ ‘এ’তে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড। গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, পাকিস্তান।

সালমারা ১৫ মার্চ বেঙ্গালুরুতে ভারতের সঙ্গে খেলা দিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করবে। ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট চললেও মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে ।

Reneta

মূল বিশ্বকাপে জায়গা করে নিতে মাশরাফি-সাকিবদের ৫ দিনে খেলতে হবে বাছাইপর্বের তিনটি ম্যাচ। ৯ মার্চ হল্যান্ডের বিপক্ষের ম্যাচটি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ।

দুদিন পরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আর ১৩ তারিখ ওমানের বিপক্ষের ম্যাচটি দিয়ে শেষ হবে বাছাইপর্ব। গ্রুপ থেকে কেবল একটি দলের ভাগ্যেই জুটবে মূলপর্বের টিকিট। বাংলাদেশের বাছাই পর্বের সবগুলো ম্যাচই ধর্মশালায়। মূলপর্বে উঠলে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে পাকিস্তানের বিপক্ষে ১৬ তারিখ কলকাতার ইডেন গার্ডেনে।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি ৫.৬ মিলিয়ন ইউএস ডলার, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি চার লক্ষ ইউএস ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT