চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৎস্যভবন সরানোর দাবি ‘বালখিল্যতা’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৪:০৬ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A
মৎস্যভবন ও শিল্পকলা একাডেমি ভবন।

মৎস্যভবন ও শিল্পকলা একাডেমি ভবন।

সংস্কৃতিকর্মীরা শিল্পকলা ভবনের পাশ থেকে মৎস্যভবন সরানোর যে দাবি জানিয়েছেন তাকে অযৌক্তিক বলেছে মৎস্য অধিদপ্তর। সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেছেন, এরকম দাবি বালখিল্যতা।

তিনি বলেন: মৎস্যভবন একটি ঐতিহ্যবাহী স্থাপনা। মৎস্য বিষয়ক নানান কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হয়। দেশের প্রেক্ষাপটে মৎস্য অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। কেউ দাবি করলেই এ ভবন ছেড়ে দেওয়া বা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।

‘এধরনের দাবি অযৌক্তিক ও বালখিল্যতা বলেই আমার মনে হয়।’

এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন: গতকাল যখন দাবি তোলা হয় আমি উপস্থিত ছিলাম না। তাই আসলে তারা কেন এই দাবি তুলছে সেটা বুঝতে পারছি না। সম্পূর্ণ না বুঝে কোনো মন্তব্য করতে চাইছি না। তারপরেও যদি শুধুমাত্র পরিচয় সংকটের কারণে মৎস্যভবন সরানোর কথা উঠে থাকে তাহলে আমি বলব এই দাবি অযৌক্তিক।

‘শিল্পকলা ভবনের একেবারে সামনেই রয়েছে দুর্নীতি দমন কমিশন। এখন কোন ভবন সরানোর দাবি করলে কালতো এই দুদক ভবন সরানোর কথাও বলতে হবে,’ উল্লেখ করে গোলাম কুদ্দুছ বলেন: জাতীয় জাদুঘরের পাশেই হাসপাতাল রয়েছে। তাই বলে জাতীয় জাদুঘর পরিচয় সংকটে ভুগছে না।

সোমবার শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে মৎস্যভবন সরানোর দাবি জানান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইদুর রহমান।

Reneta

তিনি বলেন: শিল্পকলা একাডেমির চেয়ে মৎস্যভবন নামেই এ অঞ্চলের পরিচিতি বেশি যা শিল্প-সংস্কৃতির সেবায় নিয়জিত এই প্রতিষ্ঠান ও সংস্কৃতিকর্মীদের জন্য বিব্রতকর। তাই মৎস্যভবনটি সরিয়ে নেয়ার বিনীত আবেদন জানাচ্ছি।

নাট্যজন রামেন্দু মজুমদার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। তারা প্রয়োজনে আন্দোলনের কথা বলেন। মন্ত্রীপরিষদের আগামী বৈঠকে বিষয়টি নিয়ে তারা আলোচনার দাবি জানান।

মৎস্যভবন সরানোর দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাট্যচর্চা ও নাট্যকর্মীদের বিশেষ গুরুত্ব দেন। তিনি তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চায় সর্বাত্মক সহযোগিতা করছেন। মৎস্যভবন সরানোর এই দাবি তার কাছে নিয়ে যাব।’

যোগাযোগ করা হলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ নজরুল আনোয়ার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘বিষয়টা আমি এখনো ভালো করে জানি না। বলতে পারেন এই প্রথম শুনলাম। সুতরাং এ নিয়ে কিছুই বলতে পারব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT