চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমের আগেই ঝাঁঝ ছড়াচ্ছে লিভারপুল-ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ন ০৪, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ঠিক আড়াই মাস আগে শেষ মিনিটে প্রিমিয়ার লিগের ফয়সালা হওয়ার পর আবার মুখোমুখি দুই দল। অনেক ফুটবল বিশেষজ্ঞের মতে যা আসন্ন মৌসুমের ‘টিজার’! আর দুই কোচের কাছে যে ম্যাচ নিজেদের ঘুঁটি সাজিয়ে ফেলার মহড়া।

গত মৌসুমে সমানে সমানে লড়াইয়ের পর নতুন মৌসুমের শুরুতেই রোববার ওয়েম্বলিতে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সঙ্গে তৈরি দুই দলের দীক্ষাগুরু পেপ গার্দিওলা এবং ইয়ুর্গেন ক্লপ। প্রাক-মৌসুমে লিভারপুল একটাই ম্যাচ জিতেছে, গত বুধবার লিঁও’র বিরুদ্ধে। খুবই সাদামাটা প্রাক-মৌসুমের পর লিভারপুলের সামনে চ্যালেঞ্জ নতুন মৌসুমে দলকে সিটির বিরুদ্ধে লড়ার উপযুক্ত করে তোলা।

তবে রোববারের ম্যাচে দুই দলেই থাকছেন না বড় কয়েকজন তারকা। যেমন লিভারপুলের সাদিও মানে। সেনেগালের হয়ে আফ্রিকান কাপ অফ নেশন্সের ফাইনাল খেলেছিলেন। তার ছুটি চলছে এখনো। ম্যানসিটির গোলকিপার এডারসন, ফার্নানদিনহো কোপা আমেরিকা খেলে দেরিতে ক্লাবের প্রাক-মৌসুমে যোগ দিয়েছেন। তাদের খেলা নিয়ে সংশয় আছে।

এখনো পর্যন্ত যা ঠিক আছে, সিটির গোলবারে নিচে দেখা যাবে চিলিয়ান কিপার ক্লদিও ব্রাভোকে। লিভারপুলের দুই ব্রাজিলিয়ান অ্যালিসন ও রবের্তো ফিরমিনো এ সপ্তাহের শুরুতে অনুশীলনে যোগ দিয়েছেন। মোহামেদ সালাহও সপ্তাহ খানেক অনুশীলন করেছেন। নাবি কেইটা এবং জারদান শাকিরি সদ্য চোট সারিয়ে ফিরছেন। তাই ক্লপ ঠিক কী দল নামাবেন, তা নিশ্চিত নয়।

কমিউনিটি শিল্ডকে একটা ‘ফাইনাল’ ধরলেও লিভারপুল কোচ বেশি চিন্তিত নন। ক্লপের কথায়, ‘পুরো মৌসুমে কী হবে, তার সঙ্গে এই একটা ম্যাচের কোনো সম্পর্ক নেই। আমরা জিতলে ভালো। হারলে ভালো নয়। কিন্তু হারলে তার কোনো প্রভাব বাকি মৌসুমে পড়বে না। আমাদের প্রমাণ করতে হবে পুরো মৌসুমেই। এই একটা ম্যাচে নয়। তবে এই ম্যাচটা ফাইনাল। কেউ এটাকে সে রকম বলে না। কিন্তু আমার কাছে তাই। জার্মানিতে এই ম্যাচ আমি পাঁচবার জিতেছি। কিন্তু কেউ সেটা বলে না।’

এ বার প্রিমিয়ার লিগ ও এফএ কাপ দুটোই সিটি চ্যাম্পিয়ন হওয়ায় লিগের দু’নম্বর লিভারপুলের বিরুদ্ধে কমিউনিটি শিল্ডে খেলতে হচ্ছে সিটিকে। গার্দিওলা বেশ ফুরফুরে মেজাজে। ম্যাচের আগে বলেছেন, ‘আমরা গতবার প্রায় সব ট্রফি জিতেছি। এক কথায় দারুণ সাফল্য। আমাদের প্রতিদ্বন্দ্বী শক্তিশালী। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিতে তৈরি।’

Reneta

এই ফাইনালের আগে পরিসংখ্যানে দুদল
কমিউনিটি শিল্ডে আগে কখনও মুখোমুখি হয়নি লিভারপুল ও ম্যানসিটি। আর ওয়েম্বলিতে এর আগে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৬ লিগ কাপ ফাইনালে। ম্যানসিটি টাইব্রেকারে জিতেছিল সেই ম্যাচ। দুই দলের শেষ ১২টি ম্যাচে মাত্র দুটিতে জিতেছে সিটি। বাকি ৭টিতে হার, ৩টিতে ড্র

ম্যানচেস্টার সিটি এই নিয়ে ১২তম বার খেলবে কমিউনিটি শিল্ডে। তারা জিতেছে ৫ বার। লিভারপুল ২২তম বার খেলবে কমিউনিটি শিল্ডে। জয়ী ১৫ বার। বাংলাদেশ সময় রোববার রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন টু-চ্যানেল।

Jui  Banner Campaign
ট্যাগ: কমিউনিটি শিল্ডলিড স্পোর্টসলিভারপুল-ম্যানসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

আফকনে বিশৃঙ্খলার দায়ে ১৮ সেনেগাল সমর্থকের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রুমিন ফারহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT