চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলবাদী উষ্কানি ঠেকাতে সামাজিক মাধ্যমগুলোকে জরিমানা করবে ইইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদী উষ্কানি ঠেকাতে কঠোর হয়েছে ইউরোপীয় দেশগুলোর সংগঠন ইউরোপিয়ান ইউনিয়ন( ইইউ)।সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ঠেকাতে গুগল, ফেসবুক, টুইটারকে সতর্ক করে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন: মৌলবাদি বা উস্কানিমূলক পোস্ট যদি এক ঘণ্টার মধ্যে সামাজিক মাধ্যমগুলোর সাইট থেকে না সরানো হয় তাহলে তাদের বড় অংকের জরিমানা গুনতে হবে।

বুধবার বার্ষিক ইউরোপিয়ান পার্লামেন্টের স্বাগত ভাষণে জিয়ান ক্লাউড জাঙ্কার এসব কথা বলেন।

নেট ফার্মগুলোকে গত মার্চ মাস থেকেই মৌলবাদি বা উস্কানিমূলক পোস্ট সরিয়ে ফেলতে এবং দ্রুত কাজ করতে তিন মাসের সময় বেধে দেয়া হয়। যে নেট ফার্ম ওই নির্ধারিত তিন মাসের মধ্যে মৌলবাদি বা উস্কানিমূলক পোস্ট মোকাবেলায় ব্যর্থ হয়েছে তাদের মোট আয়ের ৪ শতাংশ জরিমানা করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় যদি কোন অথরিটি কোন পতাকা যা মৌলবাদকে সমর্থন করে এমন পতাকা কোন সাইটে এবং উস্কানিমূলক পোস্ট দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালায় তাহলে তা এক ঘণ্টার মধ্যে অবশ্যই সরিয়ে ফেলতে হবে।

এ প্রস্তাবের বিষয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকের পক্ষ থেকে বলা হয়: ‘ফেসবুকে সন্ত্রাসীদের কোন জায়গা নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরাও ইউরোপিয়ান কমিশনের সঙ্গে একযোগে কাজ করবো।সন্ত্রাস নির্মূলে সমাজের সুশীল সমাজ এবং প্রতিষ্ঠানের সাথে আমদের প্রতিষ্ঠানও ওই প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।
ইতিমধ্যে ফেসবুক সন্ত্রাসীদের গুজবকে প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা জানি, আমরা যা করেছি আমরা জানি এর চেয়ে আরও বেশি কাজ করতে পারবো।

ইউটিউবের মুখপাত্র বলেন, ইউরোপিয়ান কমিশনের মতের সঙ্গে একমত হয়ে বলতে চাই আমাদের প্লাটফর্ম থেকে যত দ্রুত সম্ভব সন্ত্রাসী কনটেন্ট এবং মৌলবাদী কর্মকাণ্ড প্রতিহত করা হবে। আমরা খুব তাড়াতাড়ি অন্য টেক কোম্পানির সঙ্গে কাজ করতে জনবল নিয়োগসহ প্রযুক্তিগত সহায়তা নিবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT