নতুন বছরের নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। নিজের পরিচালনা ‘মেঘলা’ সিনেমা নিয়ে ওলিজার প্রথম অভিষেক হয়েছে। অভিষেক হওয়া নির্মাতা ওলিজা প্রথম ছবিতে অভিনয়ের জন্য বাবা ডিপজলকে বেছে নিয়েছেন।
ওলিজার নির্মিত ‘মেঘলা’ ছবিটি ঢালিউডের প্রথম হরর সিনেমা। ছবিটি ভৌতিক গল্প নিয়ে সাজানো।

এখানে একটি শিশুর ভৌতিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে এগিয়ে যাবে কাহিনী। ছবিটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নির্মাণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিদেশ ফেরত ওলিজা। এমনকি এ সিনেমায় মেকআপের দায়িত্বে রয়েছেন তিনি।
এরইমধ্যে সাভারে ডিপজলের শুটিং বাড়িতে শুরু হয়েছে ছবির দৃশ্যধারণের কাজ। তবে দেশের বেশ ক’জন জনপ্রিয় তারকাকে ছবিটিতে দেখা যেতে পারে। ছবিটি সাভার ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে।








