চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েটি কি শুধুই বন্ধু ভাবে আপনাকে?

নুসরাত শারমিননুসরাত শারমিন
৯:৪৫ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
বন্ধুত্ব

কিছুদিন ধরেই কলেজের একটি মেয়েকে খুব ভালো লাগছে নাদিমের। ফোনেও কথা হয় নিয়মিত। চলছে নোট আদান-প্রদান। একসঙ্গে দিনের বেশ কিছুটা সময়ও কাটে। সব মিলিয়ে মেয়েটির প্রেমেই পড়ে গেছে নাদিম। কিন্তু মেয়েটিও কি নাদিমকে একই ভাবে পছন্দ করে, নাকি শুধুই বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায় এই ব্যাপারটিই বোঝা কঠিন হয়ে গেছে।

এমন দ্বিধায় অনেকেই ভোগেন। এই দ্বিধা দূর করার অবশ্য বেশ সহজ উপায় আছে। কিছু লক্ষণ মিলে গেলেই বুঝবেন মেয়েটি শুধুই বন্ধু হিসেবে পছন্দ করে আপনাকে, এর বেশি কিছু নয়। জেনে নিন লক্ষণগুলো।

পছন্দের মানুষের কথা বলে: মেয়েটি যদি তার কাকে পছন্দ হয়েছে, তার আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক কিংবা নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর পরিকল্পনার কথা জানায় তাহলে বুঝে নিন সে আপনাকে শুধুই একজন বন্ধু ভাবে। তাই এই সম্পর্কে আর আগানোর পরিকল্পনা না করাই ভালো।

আপনার জন্য প্রেমিকা খোঁজে: মেয়েটি যদি আপনার জন্য বেশ সিরিয়াস হয়েই প্রেমিকা খোঁজা শুরু করে কিংবা আপনার সঙ্গে বিপরীত লিঙ্গের কাউকে দেখলেও হিংসা করে না তাহলে সে শুধুই আপনাকে বন্ধু ভাবে। তাই আপনার প্রত্যাশা কমিয়ে ফেলার সময় এখনই।

বডি ল্যাংগুয়েজ: মেয়েটি আপনার হাত ধরছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে মানেই সে আপনাকে পছন্দ করে এমনটা নয়। মেয়েটি যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে বরং আপনার সামনে আসলে সে কিছুটা লাজুক থাকবে এবং আপনাকে স্পর্শ করতে ইতস্তত বোধ করবে। সেই সঙ্গে আপনার দিকে সরাসরি তাকাতেও লজ্জা পাবে যদি সে আপনাকে পছন্দ করে।

দল বেঁধে ঘোরা: আপনি যখনই মেয়েটির সঙ্গে একা সময় কাটাতে চান, তখনই সে তার অন্য বন্ধুদেরকেও ডেকে আনে। যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝে নিন মেয়েটি আপনাকে শুধুই একজন বন্ধু মনে করে।

Reneta

আপনার থেকে কোনো প্রত্যাশা নেই: মেয়েটি আপনার থেকে কিছুই প্রত্যাশা করে না। বাসায় নামিয়ে না দিলে রাগ করে না কিংবা জন্মদিনে উপহার না দিলেও তার কোনো রাগ নেই। যদি আপনাদের সম্পর্কটা এমন হয়ে থাকে তাহলে মেয়েটি আপনাকে বন্ধুর চাইতে বেশি কিছু ভাবে না। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমবন্ধুত্বসম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT