চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন অভিনেত্রী মায়া ঘোষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
বিনোদন
A A

কয়েক শতাধিক চলচ্চিত্রের অভিনেত্রী মায়া ঘোষ মারা গেছেন। তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। রবিবার (১৯ মে) সকাল ৮:৪৫ মিনিটে যশোরের কুইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চ্যানেল আই অনলাইনকে মায়া ঘোষের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্প ঐক্যজোটের সাধারণ সম্পাদক জিএম সৈকত। তিনি জানান, আজ বিকেলে যশোর সদরের বেগপাড়া এলাকায় মায়া ঘোষের শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘদিন যাবত মায়া ঘোষ ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার চোখে ও হার্টেও সমস্যা ছিল। গেল মার্চে কলকাতা থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন মায়া ঘোষ। তারপর শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে যশোরের কুইনস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মায়া ঘোষের চিকিৎসার খোঁজখবর রাখতেন শিল্প ঐক্যজোটের সভাপতি ডিএ তায়েব ও সাধারণ সম্পাদক জিএম সৈকত। তারা বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে চিকিৎসার খবর বাবদ ৫ লাখ পেয়েছিলেন মায়া ঘোষ।

গতবছরও প্রধানমন্ত্রী তাকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র করে দেন। শিল্পী ঐক্যজোটও তার পাশে ছিল। কিন্তু কোনোভাবে বাঁচানো গেল না মায়া ঘোষকে। এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্প ঐক্যজোটের সভাপতি ডিএ তায়েব এবং সাধারণ সম্পাদক জিএম সৈকত।

১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন মায়া ঘোষ। এরপর অসংখ্য চলচ্চিত্রে দেখা গেছে তাকে। সর্বশেষ ২০১৬ সালে ধারাবাহিক নাটক ‘ডিবি’তে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মায়া ঘোষলিড বিনোদনশিল্পী ঐক্যজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT