চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাংস কাটার দা-বটি প্রস্তুত আছে?

তামান্না তামিম তামান্না তামিম
১২:১৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
লাইফস্টাইল
A A
দা-বটি

দা-বটি

ক’দিন বাদেই কোরবানির ঈদ। তাই দম ফেলার সময়টুকু যেন নেই লোহাপট্টির কারিগরদের। আগুনে লোহা পুড়িয়ে একের পর এক তৈরি করছেন কোরবানির পশু কাটার দা-খন্তি আর বটি। সরেজমিনে কারওয়ান বাজারসহ কামারপট্টিতে গিয়ে দেখা গেছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাটার সরঞ্জাম তৈরিতে কয়েক গুণ ব্যস্ত সময় পার করছেন কামারেরা।

আর সেখানে যেতেই দেখা গেছে, কেউ কেউ নতুন চাপাতি, বটি, ছুরি তৈরি করছে। কেউ বা শান দিয়ে ধার বাড়িয়ে দিচ্ছে পুরোনোগুলোতে। তবে বিক্রি এখনো পুরোদমে শুরু না হলেও যন্ত্রপাতি তৈরির কাজ চলছে অবিরাম । বছরের এই সময় জমজমাট ব্যবসা করেন কামাররা। এ জন্য দিন-রাত এক করে চলে বিভিন্ন যন্ত্রপাতি তৈরির কাজ।

কারওয়ান বাজারের কামারপট্টিতে কাজ করা একজন ব্যবসায়ী বলেছেন, ‘ঈদের সময়ই আমাদের আয় রোজগার । এই সময় খুব ভালো বেচাকেনা হয়। ঈদ এলে তাই ব্যস্ততাও কয়েক গুণ বেড়ে যায়।’ তবে এবার ঈদে বেচাকেনা এখনো তেমন শুরু হয়নি বলে জানান তিনি। দিন কয়েক পরে শুরু হবে বিক্রির হিড়িক।

মাংস কাটার সরঞ্জাম কিনতে ক্রেতা দর-দাম করছেন
মাংস কাটার সরঞ্জাম কিনতে ক্রেতা দর-দাম করছেন

এদিকে স্বামী অজিতের সঙ্গে দোকানে বসেছেন স্ত্রী দিপালি। বিক্রি করেন দা, বটি, ছুরি, চাকু, স্টিল, কুরানি, কামেল ছুরি (চামড়া ছেলার), ছোরা। ঈদের আগে চান রাত পর্যন্ত বিক্রি ভালোই হবে বলে জানান তিনি।

ঈদে কোন কোন মাংস কাটার সরঞ্জাম বেশি বিক্রি হয়? জানতে চাইলে অজিত বলেন, বেশি বিক্রি হয় চাপাতি, ছুরি। তার দোকানের একটি চা-পাতির দাম ৬০০-১০০০ টাকা করে।

কারওয়ান বাজারের আরেক বিক্রেতা গোপাল চন্দ্র। তিনি নিজেই তৈরি করেন দা, বটি, ছুরি,চাকু, চাপাতি, কোরানিসহ লোহার জিনিসপাতি।

মাংসের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামারপট্টি
Reneta

কোরবানির ঈদ সামনে তাই এই মাসে ৫০-৬০ হাজার টাকা বেচা বিক্রি হবে বলে জানান তিনি । ঈদ ছাড়া অন্য মাসে ১০-১২ হাজার টাকার বিক্রি হয়।

এছাড়া সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতি পিস চা-পাতি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০-১০০০ টাকা।  আকার ভেদে বটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। বিভিন্ন মাপের পশু জবাই করার ছুরি মিলছে ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়, চামড়া ছোলার ছুরি ২০০ টাকা আর সাধারণটি ৫০ টাকা থেকে ১০০ টাকা। হাড় কাটার জন্য চায়নিজ কুড়াল ৭০০ টাকা ও বাংলাদেশি কুড়াল ৯০০ টাকায় কিনতে পারবেন।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দা-বটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT