চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া সফরে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ন ০৯, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকারে মন্ত্রিদের  নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ।

নির্বাচন ও সরকার গঠনের পর টুঙ্গিপাড়ায় এটাই তার প্রথম সফর।

সোমবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় গোপালগঞ্জ জেলা প্রশাসক সরকার মোখলেচুর রহমানকে এ কথা জানিয়েছেন।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে শেখ হাসিনা গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে। সকাল ১০টায় তিনি হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানানো হয়েছে।

সকাল ১০টা ৪০ মিনিটে শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছে বেলা ১১টায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, দোয়া ও মোনাজাত করে বঙ্গবন্ধুর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।

এদিন দুপুর ১২টা ২০ মিনিটের মধ্যে সকল কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

Reneta

২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসন থেকে শেখ হাসিনা ২ লাখ ৪৪ হাজার ৯০৯ ভোট পেয়ে এমপি পদে বিজয়ী হন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো, সাইদুর রহমান জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে গোটা গোপালগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে সাদা পোশাক ও পোশাকধারী পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনটুঙ্গিপাড়ানতুন মন্ত্রিপরিষদনতুন মন্ত্রিসভাপ্রধানমন্ত্রী শেখ হাসিনামন্ত্রিসভালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবির বাম পাশে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার এবং ডান পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের কাছে ৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইলিনয় গভর্নরের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT