চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিবাধায় খেলা বন্ধ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৭:২৯ অপরাহ্ণ ১২, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠেছে তখনই বৃষ্টির হানা। আপাতত বৃষ্টিতে খেলা বন্ধ রয়েছে। বাংলাদেশের ইনিংসের ৩১.১ ওভারের সময় বৃষ্টি নামে। টাইগারদের সংগ্রহ ১৫৭/৪। তামিম ৬৪ ও মাহমুদউল্লাহ ৪৩ রানে অপরাজিত আছেন। টসের পরও বৃষ্টি নেমেছিল। তখন নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে খেলা শুরু হয়।

ক্রিকইনফো বলছে সময়ের সঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়ছে। ম্যাচে লম্বা বিরতির আশঙ্কা। বিরতিটা দীর্ঘ হলে বাংলাদেশের হয়তো আর ব্যাটিংয়েই নামা সম্ভব হবে না। তখন বৃষ্টি আইনে আইরিশদের সামনে লক্ষ্য নির্ধারিত হবে।

এর আগে স্বাগতিকদের পেস তোপ আর বাজে শটের মিশেলে দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। মালাহাইডের সবুজ উইকেটে দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদে সেই বিপদ কাটিয়ে উঠেছে টাইগাররা। দলীয় সংগ্রহকে দেড়শর উপর টেনে নিয়ে ফিফটি তুলে এগোচ্ছেন তামিম, আর অপেক্ষায় রিয়াদ।

ডাবলিনে মেঘাচ্ছন্ন আবহাওয়া। বৃষ্টিতে খেলাই শুরু হল খানিকটা পরে। মাঠে সবুজ গালিচার আউটফিল্ড থেকে পিচ আলাদা করা কঠিন। কন্ডিশন বিচারে এমন উইকেটে ব্যাটসম্যানদের জন্য চোখ রাঙানিই অপেক্ষা করার কথা। মাঠের খেলাতেও শুরুতে সেটাই সামনে এল। পোর্টারফিল্ডের টস জেতার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগালেন আইরিশ বোলাররা।

গুছিয়ে ওঠার আগেই সৌম্যর বিদায়। দ্বিতীয় ওভারে বাঁহাতি উদ্বোধনীর উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে এক চারে ৫ রানে ফেরেন সৌম্য। পিটার চেইসের আগের শর্ট বলটি না খেলে ছেড়েছিলেন। পরের বলে ঠিকমতো খেলতে পারলেন না। ব্যাটের কানা ছুঁয়ে সেটি জমা পড়ে উইকেটরক্ষক নেইল ও’ব্রায়েনের গ্লাভসে।

বাজে শটে উইকেট বিলিয়েছেন সাব্বির। একদিন আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতক করা ডানহাতি ব্যাটসম্যান এদিন রানের খাতাই খুলতে পারেননি। চেইসের বলে পাগলাটে শট খেলে বাতাসে বল ভাসিয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন টিম মারটাগের তালুতে।

Reneta

তামিমের সঙ্গে প্রতিরোধ জমে ওঠার আগে দ্রুতই মুশফিক সাজঘরে হাঁটা দিলে বিপদ বাড়ে টাইগারদের। মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৩ রানে ম্যাকার্থির বলে অযথা খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছেন উইলসনকে।

আরেকটি বাজে শটে মুশফিককে অনুসরণ করে অধিনায়ক সাকিব সেই বিপদ আরো কয়েকগুণ চড়িয়ে যান। ২ চারো ১৬ বলে ১৪ তে থেমেছেন টাইগার অলরাউন্ডার। তামিমের সঙ্গে জুটিটা যেই না জমে উঠছে, তখনই অফস্টাম্পের বাইরের বলে চড়াও হয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় নেতৃত্বের ভার সামলাচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিকরা ছাড়াও টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT