চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলীর ‘আন্তরিকতা ও অভিনয়ে মুগ্ধ’ শাহীন সুমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

মৌসুমি, শাবনূর, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো শীর্ষ নায়িকাদের নিয়ে ছবি নির্মাণ করেছেন গুণী নির্মাতা শাহীন সুমন। এসব ছবিতে কাজ করে নায়িকা হিসেবে তাদের পথচলা বেশ মসৃণ হয়েছে। শুধু তাই নয়, শীর্ষ নায়ক শাকিব খানের ২০টি ব্যবসা সফল ছবির সৃষ্টা শাহীন সুমন।

তবে এবারই প্রথম হালের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ঢাকাই ছবির ড্যাসিং এই নির্মাতা নির্মাণ করছেন ‘একটু প্রেম দরকার’ শিরোনামের ছবি। এর কাজ নির্মাণাধীন। এর মধ্যেই শবনম বুবলীর ‘আন্তরিকতা ও অভিনয়ে মুগ্ধ’ হয়ে গেছেন পরিচালক শাহীন সুমন। চ্যানেল আই অনলাইনকে  তিনি এমনটা জানান।

এক বুক জ্বালা, মনে বড় কষ্ট, সন্তান আমার অহংকার, মন যেখানে হৃদয় সেখানে, জন্ম তোমার জন্য, সমাধি’র মতো সুপারডুপার হিট ছবির নির্মাতা শাহীন সুমন বলেন, বুবলীর আচার, ব্যবহার, অভিনয় সবই ভালো। অনেক নায়িকার সময়জ্ঞান থাকে না। কিন্তু বুবলীকে দেখেছি ঠিক সময়ে শুটিংয়ে এসে, মেকআপ নিয়ে ক্যারেক্টারে ঢুকে যায়। তখন তার মনোযোগ শুধু অভিনয়ের থাকে। যে অভিনয়টা তার কাছে চাচ্ছি সেটাই দিচ্ছে । আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি।

শাহীন সুমন বলেন, বুবলীর নাচ আমি সরাসরি দেখিনি। তবে ছবিতে দেখেছি ভালো নাচে। যদি এটা ধরে রাখতে পারে, তবে সেটা ধীরে ধীরে পাকাপোক্ত অভিনেত্রী হতে পারবে। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে সে (বুবলী) নতুন। সে যে সময়টায় এসেছে, সিনেমায় তখন খরা বইছে। অবস্থা ভালো না। তার দাঁড়াতে আরও কিছু সময় লাগবে। এজন্য দর্শকদের উচিৎ তাকে সময় ও সাপোর্ট দেয়া। বুবলীর প্রতি অনেকের ব্যক্তিগত আক্রমণে মন্তব্য করতে দেখেছি। অভিনয় আর ব্যক্তি আক্রোশ দুটোকে এক করলে হবে না।

২০১৬ সালে সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের হাত ধরে রুপালি পর্দায় আসেন শবম বুবলী। এরপর শাকিব-বুবলী জুটি বেঁধে বসগিরি, শুটার, অহংকার, রংবাজ, সুপার হিরো, ক্যাপ্টেন খান ছবিগুলোতে কাজ করেন। বুবলী উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শাহীন সুমন বলেন, বুবলী শাকিবের সঙ্গে কাজ ছেড়ে অন্য নায়কদের সঙ্গে কাজ করলে দাঁড়াতে পারবে না। কারণ, শাকিব ছাড়া তেমন কোনো হিরো নেই যে, তার ছবি চলবে! চললেও খুঁজে পাওয়া দুষ্কর। এতে বুবলী মেন্টালি প্রেসারে পড়বে। ভালো কাজ বের হতে সমস্যা হবে। দেখা যাবে অন্য নায়কের সঙ্গে কাজ করলে বুবলীর প্রমোশন না হয়ে, ডিমোশন হবে। তাই বুবলীর উচিৎ যেভাবে কাজ করছে ধারাবাহিকতা ধরে রাখা। প্রয়োজনে আরও নিজেকে তৈরি করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬

হাইতির বিপক্ষে ব্রাজিল একাদশে থাকছেন কারা?

জুন ১৯, ২০২৬

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT