চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুবলি বুবলি আমার সোনা বুবলিরে’

তামান্না তামিম তামান্না তামিম
৬:৪৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী বুবলি সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুবলি ও বুবলি আমার সোনা বুবলিরে, ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে’। ‘বসগিরি’ ছবির জনপ্রিয় গান এটি। আর এর মধ্য দিয়েই অভিষেক হয়েছিল শবনম ইয়াসমিন বুবলির। চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকার জন্মদিন আজ।

কিন্ত চলচ্চিত্রে শুরুটা এত সহজ ছিল না হালের নবাগত এই চিত্রশিল্পীর। একজন সংবাদ পাঠিকা থেকে একদম ধুপ করে বাংলা চলচ্চিত্র জগতে নায়িকা হবার, তাও আবার বাংলার কিং খান শাকিব খানের বিপরীতে।

তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাক নাম বুবলি হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই , কেউ আবার বাবান, কেউবা আবার বাবলা নামেই ডাকে। তিন বোনের মধ্যে বড় বোন গান করেন। মেজবোন সংবাদ পাঠিকা। বুবলি নিজেও বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সংবাদ পাঠ করেছেন প্রায় তিন বছর। তারপর একদম বাংলা সিনেমার নায়িকা।

স্মার্ট নারী সানগ্লাস পরা, প্রকৃতি পরিবেশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
শবনম ইয়াসমিন বুবলি

২০১৩ সালে মেজবোনের উৎসাহেই শুরু করেন সংবাদ পাঠ। সংবাদ পাঠিকা অবস্থায় তিনি সুযোগ পান অনেক মডেলিং ও নাটকে। পরিবার থেকে অভিনয় করাতে মানা ছিল দেখে মডেলিং আর হয়ে উঠেনি।

কিন্তু হঠাৎ তিনি নজড়ে পড়েন ঢালিউড সুপারস্টার শাকিব খানের। বাংলার কিং খান তখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ‘প্রিয়া’র জন্য নতুন মুখ খুঁজছেন। প্রথমে পরিবারের চাপে সিনেমা করতে আগ্রহ না থাকলেও পড়ে ‘বসগিরি’ সিনেমায় প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে রাজি হয়ে যান বুবলি।

আর এই সিনেমার প্রথম দৃশ্যই ছিল শাকিব খানকে বুবলি চড় মারছেন। নবাগত নায়িকার চর মারার দৃশ্য দর্শকরা বেশ উপভোগ করেছেন। ‘বসগিরি’র শুটিং শেষ হতে না হতেই আরেকটি ছবিতে ‘শুটা’রে চুক্তিবদ্ধ হয়ে শুটিং শুরু করেন বুবলি।

Reneta

পর পর দুটো সিনেমাই একদম সুপার হিট। তবে এত সাফল্যের পরও শাকিব-বুবলি জুটি নিয়ে ছিল অনেক সমালোচনা এবং আলোচনা। আর এসব বিষয়কে তোয়াক্কা না করেই বুবলি ২০১৭‘র শুরুর দিকে শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হন ‘রংবাজ’ ছবিতে।

বর্তমানে শাকিব খানের সঙ্গেই ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে অভিনয় করছেন বুবলি। এছাড়া ‘প্রিয়তমা’ নামের একটি নতুন ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন।

‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং চলছে। কয়েক দিন পরই নতুন লটের শুটিং শুরু হবে। এছাড়া ‘প্রিয়তমা’ ছবির কাজও শিগগিরই শুরু হবে। বাংলা ছবিতে এখন বেশ পাকাপোক্তই বুবলির অবস্থান।

তবে, জন্মদিনে একটু চুপচাপ বুবলি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT