চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ১০, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

বাংলাদেশে বিদ্যুৎ-জ্বালানী, প্রযুক্তি, অবকাঠামো ও পর্যটনসহ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন সিঙ্গাপুরের ব্যবসায়ীদের সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফোরামের (এসবিএফ) চেয়ারম্যান টেও সিওং সেং।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি। এফবিসিসিআই এবং এসবিএফ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

টেও সিওং সেং বলেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়। বিশেষ করে বিদ্যুৎ, প্রযুক্তি, অবকাঠামো ও পর্যটনসহ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী আমরা। তবে এ জন্য দুই দেশকে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যুৎ খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সিঙ্গাপুরের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ জন্য খাতে অনেক বিনিয়োগ দরকার। চীনের বিনিয়োগকারীরা এখন প্রতিনিয়ত বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের জ্বালানি খাতে সিঙ্গাপুর বেশ কিছু বিনিয়োগ করেছে। সিঙ্গাপুরের কাছ থেকে এ খাতে আরও বিনিয়োগ আশা করছি।

প্রতিমন্ত্রী জানান, সিরাজগঞ্জে ৪১৪ এলএনজি টার্মিনাল, ১৪ হাজার মেগাওয়াটের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র, এলএনজি সরবরাহে সিঙ্গাপুর বিনিয়োগ করেছে। তাদের কাছ থেকে অটোমেশন, ডিজিটাল পেমেন্ট, আইসিটি ও উদ্ভাবনী খাতে বাংলাদেশ বিনিয়োগ প্রত্যাশা করে।

Reneta

এফবিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) সিঙ্গাপুরে প্রায় সাড়ে ১২ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। বিপরীতে সিঙ্গাপুর থেকে আমদানি করে প্রায় ২৪৫ কোটি ডলারের পণ্য। সেই হিসেবে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ২৩২ কোটি ডলার। আর ২০১৬-১৭ অর্থবছরে এই ঘাটতি ছিল প্রায় ২১১ কোটি ডলার।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বিডি চ্যামের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান, এসআইসিসিআইয়ের ভাইস-চেয়ারম্যান প্রসূন মুখার্জি, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।

বাংলাদেশে বাণিজ্য বাড়াতে ব্যবসার পরিবেশ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতে সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন বাংলাদেশে রয়েছেন। সপ্তাহব্যাপী এ সফরে প্রতিনিধি দলটি ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে।

ইতিমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার সাথে বৈঠক করেছে সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধি দল। ওই বৈঠকে তারা বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অন্তত ৩০০ একর জমি চেয়েছেন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিসিসিআইবিডাবেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ড. শফিকুল আলম।

হান্নান মাসুদের ছোট ভাইয়ের শহীদ হওয়ার খবরটি মিথ্যা: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফেনীতে জামায়াত কর্মীর ওপর অতর্কিত হামলা, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা–মাওলানা জুনায়েদ সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT