চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ থেকে রেমিট্যান্স পাঠালে বাড়তি প্রণোদনা দেবে অগ্রণী ও রূপালী ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২১
অর্থনীতি
A A

ঈদ উল-আজহা উপলক্ষ্যে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে সরকারের দেয়া দুই শতাংশ প্রণোদনার সাথে আরও এক শতাংশ বেশি দিচ্ছে রাষ্ট্রায়াত্ত অগ্রণী ও রূপালী ব্যাংক।

এই দুই ব্যাংকের মাধ্যমে কেউ বিদেশ থেকে অর্থ পাঠালে বাংলাদেশে সেই টাকা তুললে ৩ শতাংশ হারে বেশি পাওয়া যাবে।

অগ্রণী ও রূপালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

রেমিট্যান্সে সরকার নির্ধারিত দুই শতাংশ প্রণোদনার সাথে এই বাড়তি প্রণোদনা প্রথমে দেয়া শুরু করে অগ্রণী ব্যাংক। গত বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বাড়তি প্রণোদনা দেয় ব্যাংকটি। এবারও রোজার ঈদের আগে ১ এপ্রিল থেকে ফের সেই বাড়তি প্রণোদনা দেয়া শুরু করে ব্যাংকটি। পরে রূপালী ব্যাংকও গত রোজায় এই সুবিধা দেয়া শুরু করে। দুটি ব্যাংকই কোরবানির ঈদ পর্যন্ত সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

হুন্ডিসহ বিভিন্ন অবৈধ উপায়ে রেমিট্যান্স আসা ঠেকাতে নানা উদ্যোগ নেয় সরকার। সে কারণেই ২০১৯-২০ অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার। নতুন বাজেটেও এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

অর্থাৎ কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার স্বজন ১০২ টাকা পাচ্ছেন। তবে ঈদকে সামনে রেখে সেই স্বজন ১০৩ টাকা তুলতে পারছেন রূপালী ও অগ্রণী ব্যাংক থেকে।

Reneta

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২০-২১ অর্থবছরের দুই দিন (২৯ ও ৩০ জুন) বাকি থাকতেই ২৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই অর্থ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৪০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুন মাসের বাকি দুই দিনের রেমিট্যান্স যোগ হলে সদ্য সমাপ্ত অর্থবছরের মোট রেমিট্যান্সের পরিমাণ ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছবে।

সরকারের সংশ্লিষ্ট তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশে সোয়া কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের পাঠানো রেমিট্যান্স। দেশের জিডিপিতে সব মিলিয়ে অর্থনীতির অন্যতম প্রধান সূচক রেমিট্যান্সের অবদান প্রায় ১২ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রণী ব্যাকপ্রণোদনারূপালী ব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

জুন ৭, ২০২৬

পটুয়াখালীতে জেলের রহস্যজনক মৃত্যু

জুন ৭, ২০২৬

রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনালের বিচারক

জুন ৭, ২০২৬

সুনামগঞ্জে লিচুর উৎপাদন কম হলেও ভালো ফলন ব্রাহ্মণবাড়িয়ায়

জুন ৭, ২০২৬

দেশের ইতিহাসে দ্রুততম সময়ে কোনো ধ/র্ষ/ণ মা/ম/লা/র রায়

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT