চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিখ্যাত শিল্পী কেইথ ফ্লিন্টের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ন ০৪, মার্চ ২০১৯
বিনোদন
A A

বিখ্যাত ইংলিশ ব্যান্ড ‘দ্য প্রোডিজি’ এর ভোকালিস্ট কেইথ ফ্লিন্টের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ইংল্যান্ডের শহর এসেক্সের নিজ বাসা থেকে এই মিউজিশিয়ানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

মৃত্যুকালে কেইথ ফ্লিন্টের বয়স হয়েছিলো ৪৯ বছর। এসেক্স পুলিশের এক মুখপাত্র সোমবার দ্য গার্ডিয়ানকে জানায়, সোমবার সকাল ৮টা ১০ মিনিটে এসেক্সের ব্রুক হিল অঞ্চলের একটি বাসায় একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা সেখানে যাই এবং একটি মৃতদেহ উদ্ধার করি। যা আসলে মিউজিশিয়ান কেইথ ফ্লিন্টের মরদেহ। পরবর্তীতে তার আত্মীয় স্বজনকে খবর দেয়া হয়।

কেইথ ফ্লিন্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ‘দ্য প্রোডিজি’ ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের দেয়া স্টেটমেন্টে বলা হয়, গভীর শোকের সাথে বলছি যে আমরা আমাদের ভাই এবং আমাদের সবচেয়ে ভালো বন্ধু কেইথ ফ্লিন্টকে হারিয়ে ফেলেছি। তিনি সত্যিই একজন পাওনিয়র ছিলেন। আমরা সর্বদা তার মতো কিংবদন্তির অবদান স্মরণে রাখবো।

কেইথ ফ্লিন্টের মৃত্যুতে কারো উপর কোনো সন্দেহের অবকাশ নেই বলে জানিয়েছে এসেক্সের পুলিশ। তবে তারা একটি সাধারণ ডায়েরি করেছে।

এদিকে ‘দ্য প্রোডিজি’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য লিয়াম হলেট ইনস্টাগ্রামে জানিয়েছেন, কেইথ মূলত সুইসাইড করেছে।

‘দ্য প্রোডিজি’ ব্যান্ডের সাথে এ পর্যন্ত ৬টি স্টুডিও অ্যালবাম করেছিলেন কেইথ। এরমধ্যে একটি যুক্তরাজ্যে এবং একটি যুক্তরাষ্ট্রে। সর্বশেষ গত নভেম্বরে তাদের যে অ্যালবামটি প্রকাশ হয়েছে তার নাম ‘নো ট্যুরিস্টস’। শুধু তাই নয়, সম্প্রতি এই দলটি তাদের সংগীত যাত্রার তারিখও ঘোষণা করেছিলো। এই বছর সংগীত নিয়ে তাদের সফর দেয়ার কথা ইউরোপ ও আমেরিকায়। কিন্তু তার আগেই মারা গেলেন দলের গুরুত্বপূর্ণ এই সদস্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যান্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT