চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্ন মহারণের আগে স্বস্তিতে নেই রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াইয়ের জোর প্রস্তুতি চলছে। টানা অষ্টমবারের মত সেমিফাইনালের মঞ্চে নামতে হবে দলকে। এতসব ব্যস্ততার মাঝেও একটা অস্বস্তিকর গুমোট হাওয়া বইছে রিয়াল মাদ্রিদের ডেরায়। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর, জার্মানিতে খেলার মাঠের বাইরেও কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারে লস ব্লাঙ্কোসরা।

জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৯৩ মিনিটের এক পেনাল্টি গোলে সেমির টিকিট পেয়েছে রিয়াল। সেই ম্যাচের পর একের পর এক সমালোচনা ধেয়ে আসছে জিনেদিন জিদানের দলের দিকে। জুভেন্টাসের কাছ থেকে ‘ডাকাতি করে ম্যাচ কেড়ে নেয়া হয়েছে’ এমন অভিযোগে এখনো সরগরম ইতালিয়ান গণমাধ্যম।

সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে একজোট হচ্ছে বায়ার্নের সমর্থকরা। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মিউনিখে ‘মাদ্রিদ বিরোধী’ ক্যাম্পেইন চলছে বেশ ঘটা করেই। সোজা ভাষায় মাঠে কোন বিতর্ক ঘটলেই যুদ্ধ লাগানোর প্রস্তুতি সারছে বায়ার্নের সমর্থকরা। সেটি মাঠে বা বাইরে, যেখানেই দরকার হোক!

কেবলমাত্র মিউনিখেই নয়, নিজ দেশেও স্বস্তিতেই নেই রিয়াল। মালাগার মাঠে জয় পেলেও ব্লাঙ্কোসদের দুয়ো দিয়েছে দলটির সমর্থকরা। সংবাদ সম্মেলনেও জিদানকে বারবার করা হচ্ছে জুভেন্টাসকে জড়িয়ে প্রশ্ন। শনিবারের এক সংবাদ সম্মেলনে রেগেই গেছেন রিয়াল বস, ‘আমাকে যখন বারবার এমন প্রশ্ন করেন আপনারা, তখন আমার প্রচণ্ড রাগ হয়। আমরা কেন ডাকাতি করতে যাবো? আমরা হয়ত অনেক মানুষকে রাগিয়ে দিয়েছি। কিন্তু আমি আমার খেলোয়াড়দের পক্ষেই কথা বলবো। আমারা সেমির যোগ্যতর দল, কোন প্রকার সন্দেহ ছাড়াই।’

যোগ্যতর দল হিসেবে যোগ্যতা দিয়েই ফাইনালের টিকিট কাটতে হবে রিয়ালকে। সেটা নিজেদের সেরাটা দিয়েই। আর তা করতে গিয়ে মাঠের খেলায় আবার বাড়তি চাপ না হয়ে দাঁড়ায় সেখানেও খেয়াল রাখতে হচ্ছে জিনেদিন জিদানকে। অস্বস্তির জায়গা সেটিও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT