চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ফিল্মের ক্লাসে একদিন পাঠ্য হবে আলফা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ০২, মে ২০১৯
বিনোদন
A A

গেল ২৬ এপ্রিল মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’। ‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’র পর এটি নির্মাতার তৃতীয় ছবি। এরইমধ্যে ছবিটি নিয়ে কথা বলছেন চলচ্চিত্র আলোচক, নবীন-প্রবীন নির্মাতা, কবি-সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। বেশির ভাগই ভূয়সী প্রশংসা করেছেন ‘আলফা’র।

রাজধানীতে তিনটি প্রেক্ষাগৃহ ও চট্টগ্রামে একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আলফা’। সম্প্রতি ছবিটি দেখার পর আলফা নিয়ে সোশাল মিডিয়াতে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাট্য নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী হায়দার। আলফা নিয়ে তার অনুভূতি হুবুহু দেয়া হলো চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য:

 

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু শুধু মঞ্চের সুবর্ণপুত্র নন, বাংলা সিনেমারও। তাঁর তৃতীয় ছবি ‘আলফা’ জাদুবাস্তবতা, এক্সপ্রেসিনিসম ও সুরিয়েলে ঠাঁসা এবং খাসা। অনেকদিন অনেকে মঞ্চে জাদুবাস্তবতা নিয়ে কাজ করছেন, কোনটিকেই মনে ধরেনি। শেষে মনে ধরল মঞ্চেরই মানুষ বাচ্চু ভাইয়ের ‘আলফা’ সিনেমা দিয়ে। ‘আলফা’ নির্মাণের মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই অন্য এক উঁচু স্তরের সিনেমা নির্মাতাকে, যে ছবি আমি নিশ্চিত পঠিত হবে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের ক্লাসে। আমাদের আর শুধু তারকোভস্কি- বার্গম্যান-এর দিকে তাকিয়ে থাকতে হবে না সিনেমা পড়ানোর ক্লাসে। একেবারে ভিন্ন এক গল্প আমরা দেখলাম, ভিন্ন বাস্তবতা, যা আমাদের আশেপাশেই ঘটছে প্রতিদিন।

বস্তির দৃশ্য, বস্তির পাশে ডোবার মাঝের ঘরের যে মোহময় ঘোর এই সিনেমায় দেখলাম, বার বার মনে হচ্ছিল আহা আমার একটি এই রকম ঘর যদি থাকত! সিনেমাটির শুরুতেই চমকে গিয়েছিলাম তাজিয়া মিছিলের কয়েকটি কোলাজ শটে। এই ছবির প্রত্যেকটা শট নিয়ে গবেষণা হতে পারে। কারণ, প্রত্যেকটি শট অনেক অনেক নতুন অন্যরকম বার্তা দেয়। ফলি সাউন্ড ও আবহ শ্রেষ্ঠতম। পোশাক একদম ঠিকঠাক। প্রত্যেকের অভিনয়ে মগ্নতা ও পরিমিতি ছিল যা দর্শককে তাঁদের চরিত্রের ভেতর ঢুকে যেতে বাধ্য করে। সিনেমাটি দেখে এক মহাঘোর কাজ করছে, এই ঘোর থাকবে অনেকদিন।

এ টি এম শামসুজ্জামান ও ইশরাত নিশাত আমাদের সিনেমার দুজন আন্তর্জাতিক মানের অভিনেতা। কী অসাধারণ চরিত্র নির্মাণ! বাহ! দুজনকে প্রাণ ভরে ভালবাসা। তৃতীয় লিঙ্গের কোন চরিত্র আমাদের দেশের কোন সিনেমায় আমি এতোটা ব্যক্তিত্ব নিয়ে নির্মাণ করতে দেখিনি। এই ছবিতে কতো আপন করে নির্দেশক নির্মাণ করেছেন যা দেখার মতো। ‘কালী হিজরা’ চরিত্রের মাতৃত্বের আকুতি দর্শক মন কাদিয়ে দেয়।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু আমাদের মঞ্চের প্রধানতম নাট্য নির্দেশক। অনেক অনেক দুর্দান্ত নাটক আমরা তার নির্দেশনায় দেখেছি। এবার প্রতিবছর তার কাছে একটি করে ছবি চাই। তাহলে আমরা বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক নির্মাণ আরও কয়েকটি পাব, যা দিয়ে আমরা গর্ব করতে পারব, যে তোমাদের তারকোভস্কি আছে, আমাদের আছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। আপনাকে দশবার স্যালুট বাচ্চু ভাই।

যারা ভাল সিনেমার দর্শক। আর দেরি না করে দেখে ফেলুন, দারুণ ভাল ছবি এই দেশে এক সপ্তাহের বেশী চলে না।

Jui  Banner Campaign
ট্যাগ: আলফাআলমগীর কবীরইমপ্রেস টেলিফিল্মতাজিয়া মিছিলদোয়েল ম্যাশনাসির উদ্দিন ইউসুফমোহাম্মদ আলী হায়দারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT