চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ছবিতে প্রথমবার সানি লিওন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বলিউডের আলোচিত তারকা সানি লিওনকে এবার দেখা যাবে বাংলাদেশি ছবির আইটেম গানে। ছবির নাম ‘বিক্ষোভ’। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবির পরিচালক ‘বসগিরি’ খ্যাত নির্মাতা শামীম আহমেদ রনি।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং ‘বিক্ষোভ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি।

বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজন আছেন মুম্বাই। সেখান থেকে তারা জানিয়েছেন, আজ (সোমবার) সানি লিওনের সঙ্গে মিটিং করেছেন।

নির্মাতা রনি জানান, বিক্ষোভ এর আইটেম গানে সানি লিওন থাকবেন এটি নিশ্চিত। ছবিতে তাকে চূড়ান্ত করে সানি লিওনের একটি ভিডিও ক্লিপও চ্যানেল আই অনলাইনকে পাঠিয়েছেন সেলিম খান।

কয়েক সেকেন্ডের ওই ভিডিও বার্তায় সানি জানিয়েছেন, সেলিম খানের প্রযোজিত ছবিতে তিনি পারফর্ম করতে চলেছেন।

এদিকে রনি আগেই জানিয়ে ছিলেন যে,  ‘বিক্ষোভ’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তী। তার বিপরীতে কে থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বর মাসেই ‘বিক্ষোভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Reneta

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে বলেও জানান রনি। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।

শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

জানা যায়, ঢাকার রাজপথে সড়ক দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ ছবির প্রেক্ষাপট।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশিবিক্ষোভলিড বিনোদনসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT