চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তিতে ছায়ানটের বিশেষ অায়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ২৫, মার্চ ২০১৭
বিনোদন, শিল্প সাহিত্য
A A
সংবাদ সম্বমেলনে বর্ষবরণ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তি
অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরছেন লাইসা আহমেদ

সংবাদ সম্বমেলনে বর্ষবরণ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরছেন লাইসা আহমেদ

“১৯৬৭ সালে বলেছিলাম আমাদের মনের ভেতর আবর্জনা জমেছে। ফলে বাঙালিয়ানা বিলীন হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাঙালির স্বাধিকারবোধকে উজ্জীবিত করতে হবে। সেজন্যই এই বর্ষবরণের আয়োজন।” বর্ষবরণ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছায়ানটের অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি সনজীদা খাতুন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তব্য রাখছেন সনজীদা খাতুন

সনজীদা খাতুন বলেন, ‘বর্ষবরণের রবীন্দ্রসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান তথা বাঙালিয়ানাকে তুলে ধরার মাধ্যমে পাকিস্তানিদের বিরুদ্ধে ছায়ানট ছিল নীরব দ্রোহ।
এবারের আয়োজন নিয়ে লাইসা আহমেদ লিসা জানান, “বর্ষবরণের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন ও সঙ্গীতায়োজন। আমাদের দ্বিতীয় আয়োজন হবে আগামী ৩১ মার্চ সন্ধ্যা সাতটায় ছায়ানট ভবনে।” এতে নববর্ষ উদযাপন অভিযাত্রার স্মরণিক প্রদর্শনী, মিলনায়তনে থাকবে নৃত্য, শুদ্ধসঙ্গীত, পাঠাবৃত্তি ও গান। তৃতীয় অনুষ্ঠান ৭ এপ্রিল থাকবে বঙ্গাব্দের বিশেষ বর্ষপঞ্জি প্রকাশ, সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান। ১৩ এপ্রিল হবে চতুর্থ অনুষ্ঠান। এতে ২০০১ সালে নববর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় নিহত নিরীহ দর্শক-শ্রোতাদের স্মরণ করা হবে কথা, গান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।

সংবাদ সম্মেলন শেষে সংগীতায়োজন হয়

বাংলা ১৪২৪- এর প্রথম প্রভাতের ভোর ৬টা ১০ মিনিটে সরোদে রাগালাপ দিয়ে নতুন বাংলা বছরের আবাহন শুরু হবে। এবারের আয়োজনের বিষয় থাকবে, আনন্দ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান ও অসাম্প্রদায়িকতা। সব মিলিয়ে দুই ঘণ্টা গান ও পাঠাবৃত্তির সজ্জা। ছায়ানটের সভাপতি সনজিদা খাতুনের শুভেচ্ছা কথনের পর পরিবেশিত হবে বাংলার লোকসংস্কৃতির পালাগান দিওয়ানা মদিনা। এবারের আয়োজনে অংশ নেবেন প্রায় চারশত শিল্পী। রমনার বটমূলে এবারের আয়োজনে শব্দ ব্যবস্থাপনায় সহযোগিতা দিচ্ছে ব্লুজ কমিউনিকেশান।
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। এছাড়া অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে www.chhayanaut.org ও www.maatrika.tv তে।

ছবি: তানভীর আশিক

Jui  Banner Campaign
ট্যাগ: ছায়ানটবাংলা বর্ষবরণসনজীদা খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT