চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরে মাত্র এক মাস দেখা যায় যে গ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A

বছরে মাত্র একটি মাসেই দেখা মেলে গ্রামটির। আর বাকি ১১ মাস অথৈ জলে হারিয়ে যায়। অদ্ভুত এই গ্রামটির নাম কুরদি। ভারতের সমুদ্রে ঘেরা দক্ষিণের গোয়া রাজ্যে অবস্থিত এ গ্রাম।

দুই দুইটি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে কুরদি গ্রাম। মাঝে বয়ে গেছে শান্ত নিবিড় সালাউলিম নদী।

তবে মাত্র এক মাস জেগে থাকলে কী হবে?এই সময়টাতেই উৎসবে মেতে ওঠে গ্রামের মানুষজন। পুরো মাস হই হুল্লোড় করে চলে যায় অন্য খানে।

এক সময় দারুণ এক সমৃদ্ধ জনপদ ছিল কুরদি। কিন্তু রাজ্যে যখন প্রথম বাঁধ নির্মাণ হয় তখন পুরো গ্রামটিই ডুবে যায়। ১৯৮৬ সাল পর্যন্ত এর আর কোন অস্তিত্ব নেই বলেই ধরে নিয়েছিল গ্রামবাসী। কিন্তু প্রতি বছর মে মাসে পানি কমে যায় আর জেগে ওঠে গ্রামটি।

কিন্তু তেমন কিছুই আর অবশিষ্ট নেই গ্রামটির। দেখে মনে হবে যেন কোন ধ্বংসাবশেষ। গাছগুলো সব চূর্ণ- বিচূর্ণ, বাড়িগুলো একদম ধসে পড়েছে, আস্ত নেই কোন ধর্মীয় অবকাঠামো।

অথচ এক সময় ফুলে ফলে ভরা ছিল গ্রামের এ অংশটি। প্রচন্ড উর্বর ছিল তার ভূমি। ধানের ক্ষেতে দোলা দিত হাওয়া, আম, নারিকেল আর কাঁঠাল গাছে ভরা ছিল চারদিক। প্রায় ৩ হাজার গ্রামবাসী ফসল ফলাতো সেখানে।

Reneta

হিন্দু-মুসলিম-খ্রিষ্টানের চমৎকার এক বন্ধন ছিল সেখানে। ছিল মসজিদ, মন্দির আর গির্জা। কিন্তু বিপত্তি বাঁধে ১৯৬১ সালে। সে বছরই গোয়া পুর্তুগিজদের থেকে স্বাধীনতা অর্জন করে।

গোয়ার প্রথম মিনিস্টার দয়ানন্দ বন্দোদকার গ্রামটি পরিদর্শন করে ,সেখানে বাঁধ নির্মানের ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT