চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু বাংলার মানুষের স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন দেখতেন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৪৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। তিনি বিচক্ষণ নেতা ছিলেন। তিনি যা বিশ্বাস করতেন, তাই বলতেন। বঙ্গবন্ধু বাংলার মানুষের স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন দেখতেন। স্বাধীনতার স্বপ্নটি তিনি পুরণ করেছেন। মুক্তির স্বপ্ন বাস্তবায়ন চলমান অবস্থায় তিনি পরাজিত শক্তির বুলেটে শহীদ হন।’

রোববার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশগুলোর কাছে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর জীবনীর উপর তোফায়েল আহমেদকে একটি ইতিহাস রচনার জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর একজন অন্যতম সহচর ছিলেন আপনি। তরুণদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য সঠিক ইতিহাস জানানো জরুরি। আপনার রচিত ইতিহাসের মাধ্যমে যেন নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলাদেশ নয়; তিনি বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও শান্তিকামী মানুষের নেতা ছিলেন।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্মকমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, প্রো-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, প্রো-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ফারজানা ইসলামবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT