চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে বিজেপির সমালোচনা, সাংবাদিকের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের মণিপুর রাজ্যে ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করায় কিশোর চন্দ্র ওয়াংখেম নামে এক সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিবিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে কিশোর চন্দ্রকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সমালোচনা করে ফেসবুকে চারটি ভিডিও পোস্ট করেন একটি কেবল নিউজ নেটওয়ার্কে কাজ করা কিশোর চন্দ্র।  সরকারের সমালোচনা করে এতে তিনি মন্তব্যও লেখেন। 

ভিডিওতে তিনি মুখ্যমন্ত্রী বীরেন সিংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হাতের পুতুল’ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেন কিশোর।

সম্প্রতি সরকার একটি অনুষ্ঠান উদযাপন করে ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে মণিপুরবাসীর লড়াইকে অবজ্ঞা করেছে বলে কিশোর চন্দ্র তার পোস্টে উল্লেখ করেন।

তিনি বলেন, মণিপুরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণ করবেন না, তাদের অপমান করবেন না।

Reneta

এই পোস্ট দেয়ার পর ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তার ইস্যুতে কিশোর চন্দ্রকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

এর আগে বিজেপিকে ‘বোকার দল’ বলায় গত আগস্টেও তাকে আটক করেছিল পুলিশ। সেসময় চারদিন কারাগারে ছিলেন কিশোর চন্দ্র।

কিশোর চন্দ্রকে জেল দেয়ার রায় ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেছেন তার আইনজীবী এন ভিক্টর। তার পরিবার উচ্চতর আদালতে আবেদন করতে পারে।

তার শাস্তির প্রতিবাদে অনেকেই সমালোচনা করেছেন। তার শাস্তিকে বাকস্বাধীনতার পরিপন্থী বলে জানিয়েছেন অনেকে। টুইটারেও এর প্রতিবাদ জানিয়েছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক পোস্টভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT