চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিক রিসাইক্লিং খাতের অবদান প্রায় ৩ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:৩৩ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

প্রাতিষ্ঠানিক হিসাবে যুক্ত না হলেও বর্জ্য প্লাস্টিক রিসাইক্লিং খাতে থেকে জাতীয় অর্থনীতিতে অবদান প্রায় ২ হাজার ৮ কোটি টাকার। রাজধানীর পুরান ঢাকার ৩০০ কারখানায় রিসাইক্লিং থেকে তৈরি হচ্ছে তৈজস প্লাস্টিক পণ্য। রিসাইক্লিং প্লাস্টিক কারখানার মালিক ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির মূল হিসেবে এটা স্পষ্ট করে যুক্ত না হলেও প্লাস্টিকের ব্যবহার বাড়ায় এ অজানা অর্থনীতির আকারও বাড়ছে।

ইদ্রিস আলী, হাজার হাজার প্লাষ্টিক বোতল নিয়ে যার কারবার। চারবছর আগে ঢাকায় এসেছিলেন। পেটের দায়ে ঢাকা এসে অশিক্ষিত ইদ্রিস পড়েন বড় বিপদে। কাজ না থাকায় বোতল কুড়াতেন। চারবছরের মধ্যে পরিত্যক্ত বোতলই হয়ে উঠে তার ব্যবসার মুল উপাদান। 

আশিক ই রসুল প্লাষ্টিক কারখানার মালিক শেখ নাজির হোসাইন বলেন, টোকাইরা এই বোতলগুলো পথ-ঘাট থেকে কিনে এনে আমাদের কাছে বিক্রি করে। আমরা রিসাইক্লিং করে দেশের বাইরে পাঠাই।

ঢাকার কামরাঙ্গির চর লোহার ব্রীজের নীচে যেখানে ইদ্রিসের বোতলের স্তুপ তার পাশেই রিসাইক্লিং কারখানা। প্রতিদিন ৪ থেকে ৫ টন প্লাস্টিক রিসাইক্লিং হয় ওই কারখানায়।

ঢাকায় এ ধরনের কারখানাতে রিসাইক্লিং হওয়া প্লাস্টিক দানার একটি অংশ রপ্তানি হয় চীনে। বেশির ভাগ অংশ চলে যায় পুরোনো ঢাকার কারমরাঙ্গিরচরসহ ইসলামবাগ, লালবাগের রিসাইক্লিং প্লাস্টিক পন্য তৈরির কারখানায়। মাত্র ১০ বছরে এধরনের কারখানা হয়েছে প্রায় ৩শ।

উদ্যাক্তারা জানিয়েছেন, ছোট বড় প্রতিটি কারখানায় গড়ে ২ থেকে ৩ লাখ টাকার প্লাস্টিক পণ্য বিক্রি হয়। প্রতিমাসে মোট বিক্রির পরিমান দাড়ায় প্রায় ২৭০ কোটি টাকা।

Reneta

দেশের অর্থনীতির মূল হিসাবে প্লাস্টিক পণ্যের বাজার, তার আকার নিয়ে আলোচনা রয়েছে। সামষ্টিক অর্থনীতিতে তার হিসাবও আছে। তবে অপ্রাতিষ্ঠানিক গড়ে ওঠা রিসাইক্লিং প্লাস্টিক কারখানার আকার ও অর্থর্নীতি এবং তার অবদান এখনো স্বীকৃত নয়।

সিপিডি অতিরিক্ত গবেষণা পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, প্লাষ্টিক কী পরিমাণ রপ্তানি হচ্ছে এবং তা একটা বড় ভূমিকা রাখছে, সেই হিসেবগুলো সঠিকভাবে ‘জাতীয় হিসেব’ তথ্য পাওয়া যায় না।

দেশের বার্ষিক আমদানি রপ্তানি বা কর্মসংস্থানের হিসাবে আসুক বা না আসুক , প্লাস্টিকের ব্যবহার বাড়ার সাথে সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হিসেবে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা অদৃশ্য অর্থনীতির নিরব বিস্তার।

Jui  Banner Campaign
ট্যাগ: প্লাস্টিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT