চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগে মাশরাফীর খেলা নিয়ে অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ৩০, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সংস্করণ বদলে নতুন আঙ্গিকে সোমবার থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা। টি-টুয়েন্টি আসরটিতে এখনো অনিশ্চিত মাশরাফী বিন মোর্ত্তজার মাঠে নামা।

ম্যাচের আগেরদিন মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অনুশীলনে দেখা যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ককে। এবারের আসরে মাশরাফী আদৌ খেলবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, তিনিও নিশ্চিত নন নড়াইল এক্সপ্রেস খেলবেন কিনা! খেললেও কোন রাউন্ড থেকে শুরু করবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই তার কাছে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ছাড়া কোনো ফরম্যাট থেকেই অবসরের সিদ্ধান্ত নেননি মাশরাফী। গত বছর ওয়ানডের নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নেন। অনেকটা নিয়মিতই খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে।

গত বছরের মার্চে জাতীয় দলের ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর খানিক বিরতি নিয়ে নভেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শেষের কয়েকটি ম্যাচ খেলেন টাইগার পেসার। নেমেই বাজিমাত করেন ৫ উইকেট তুলে নিয়ে।

করোনার কারণে ২০২০ সালের মার্চে এক রাউন্ড খেলা হওয়ার পর ঢাকা লিগ বন্ধ হয়ে যায়। প্রথম রাউন্ডে খেলেছিলেন মাশরাফী। কিছুদিন ধরে তিনি ব্যস্ত সময় পার করছেন সংসদীয় আসন নড়াইল-২ নিয়ে।

Reneta

এবার স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদলের প্রয়োজন হয়নি। কেবল ওয়ানডে আসরটি হয়ে যাচ্ছে টি-টুয়েন্টি।

নিষেধাজ্ঞার কারণে গতবার দলভুক্ত হতে পারেননি সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় টাইগার অলরাউন্ডারের টি-টুয়েন্টি আসরে খেলার সুযোগ হচ্ছে। সাকিবকে দলে টেনেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়কের দায়িত্বও দেয়া হয়েছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগঢাকা প্রিমিয়ার লিগ-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT