চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণদের প্রতি ৫ জনের ৪ জন অসংক্রামক রোগে ভুগছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২১
স্বাস্থ্য
A A

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক গবেষণা বলছে, দেশের প্রবীণ জনগোষ্ঠীর প্রতি ৫ জনের ৪ জন এক বা একাধিক অসংক্রামক রোগে ভুগছে।

এমন বাস্তবতাকে সামনে রেখে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রবীণ জনগোষ্ঠীর সেবাকে আরো শক্তিশালী করার জন্য সংশ্লিষ্ট গবেষণা জোরদার করার সুপারিশ করেছেন গবেষক ও জনস্বাস্থ্যবিদরা।

শুক্রবার ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে গবেষক ও জনস্বাস্থ্যবিদরা এসব কথা বলেন।

আইসিডিডিআর,বি’র কমিউনিকেশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার একে এম তারিফুল ইসলাম খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েবিনার প্রসঙ্গে জানিয়েছেন: বাংলাদেশের প্রবীণদের (৬০ বছর বা ততোর্দ্ধ) প্রতি ৫ জনের ৪ জনই উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) এবং বিষণ্নতার মত অসংক্রামক রোগে ভুগছে। ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে প্রবীণদের উপর পরিচালিত একটি গবেষণার ফলাফল উপস্থাপন করেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ও ইনিশিয়েটিভ ফর ননকমিউনিকেবল ডিজিজেস এর প্রধান ড.আলিয়া নাহিদ। দেশব্যাপী পরিচালিত এই গবেষণায় দেখা গেছে প্রবীণদের প্রতি ২ জনের মধ্যে ১ জন যে কোন একটি অসংক্রামক রোগে আক্রান্ত। এছাড়া প্রবীণ পুরুষদের তুলনায় (৩৭%) প্রবীণ নারীদের (৫৪%) অসংক্রামক রোগে আক্রান্তের হার অনেক বেশী।

এছাড়াও দেখা যায়, বিগত ৬ মাসে প্রবীণ ব্যক্তিরা প্রতি ৩ জনের ১ জন (৩৫%) নিকটস্থ ঔষধ বিক্রেতার কাছে গেছেন চিকিৎসা সেবার জন্য, ৩৬ শতাংশ গিয়েছেন বেসরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে আর ১৭ শতাংশ সেবা নিয়েছেন সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে। প্রবীণদের সর্বশেষ ৬ মাসের স্বাস্থ্যসেবার গড় খরচ ছিল ২,৪২৯ টাকা। এই প্রবীণদের ৩০ শতাংশ এখনো নিজেরা আয় করেন যা থেকে তারা চিকিৎসার খরচ চালান। যারা নিজেরা আয় করেন না তাদের মধ্যে প্রতি ৫ জনের ৪ জন চিকিৎসা খরচের জন্য সন্তানদের আয় কিংবা নিজস্ব সঞ্চয়ের উপর নির্ভরশীল। উল্লেখ্য গবেষণায় অংশগ্রহনকারী প্রবীণ ব্যক্তিদের মধ্যে ৩২ শতাংশ সরকারী সামাজিক সুরক্ষার ভাতা (বয়স্ক/বিধবা) পেয়ে থাকেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে গবেষণা দলের প্রধান ড. আলিয়া নাহিদ বলেন, “আমরা দেশব্যাপী দুই হাজার সাতশো পঁচানব্বই জন প্রবীণ ব্যক্তির কাছ থেকে সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেশের প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে একাধিক অসংক্রামক রোগে আক্রান্তের একটা চিত্র পাই যা বেশ উদ্বেগজনক। সর্বশেষ আদমশুমারী ২০১১ অনুযায়ী বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৭.৪৮ শতাংশ প্রবীণ ছিল যা ২০৪১ সালে দ্বিগুণ হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। সেজন্য প্রবীণদের স্বাস্থ্যসেবা সুবিধাকে তাদেও দোরগোড়ায় নেওয়া উচিত এবং সামাজিক সুরক্ষার পাশাপাশি প্রবীণদের জন্য স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করতে হবে।” প্রবীণদের স্বাস্থ্যসেবাকে জোরদার করার জন্য নতুন উদ্বাবনী ব্যবস্থার মাধ্যমে যুবকদেরকে প্রবীণদের সেবায় সম্পৃক্ত করার উপর ড. নাহিদ জোর দিয়েছেন।

Reneta

ওয়েবিনারে একটি ভিডিও বার্তায় আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ প্রবীণদেও মধ্যে সংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, “অসংক্রামক রোগ, এবং যেসব রোগ প্রবীণদের মাঝে বেশি ক্ষতিকর প্রভাব ফেলে সেসব মোকাবেলা করার জন্য আমাদের আরও গবেষণা, এবং সহযোগিতামূলক কাজ করতে হবে।”

ওয়েবিনারে প্রবীণদের সেবাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কিছু সুপারিশমালা তুলে ধরেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের নিউরো-ইপিডিমিওলজি ও গ্লোবালএইজিং এর অধ্যাপক ড. ব্লোসম স্টেফান। প্রবীণদের সেবা আরো উন্নয়নের লক্ষ্যে গবেষণা প্রমানভিত্তিক জাতীয় পরিকল্পনা প্রণয়ন, প্রবীণ সংশ্লিষ্ট সকলের মধ্যে অংশীদারিত্ব তৈরি এবং অবকাঠামোগত উন্নয়ন করার জন্য সুপারিশ করেন।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাকে আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে বাংলাদেশ, নেপাল ও যুক্তরাজ্য থেকে গবেষক, চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্যানেল আলোচনায় তাদের মতামত ব্যক্ত করেন। এই প্যানেল আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচীর লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন। স্বাস্থ্যসেবা নিশ্চিতে অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচীর কার্যক্রম এবং এই সেবাকে আরো কিভাবে সাধারন জনগনের কাছে পৌছানো যায় তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ কাজ করছে বলে তিনি জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ও রেসপাইরেটরি মেডিসিনের অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন কোভিড-১৯ মহামারী সময়ে একাধিক অসংক্রামক রোগে আক্রান্ত প্রবীনদের চিকিৎসা দিতে গিয়ে যে চ্যালেঞ্জের সম্মূখীন হতে হয়েছিল সে বিষয়টি উল্লেখ করেন। প্যানেল আলোচনায় আরো অংশগ্রহন করেন নেপাল পাবলিক হেলথ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. লোচানা শ্রেষ্ঠা, নেপালের পাটান একাডেমির ইমার্জেন্সী মেডিসিনের প্রভাষক ডা. সুনীল অধিকারী, ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ্ নেটওয়ার্কের ডিরেক্টর অধ্যাপক ট্রুডি লাং, এছাড়াও বক্তব্য রাখেন নেপালের পাটান একাডেমির ভাইস চ্যান্সেলর অধ্যাপক রাজেশ নাথ গোঙ্গল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো জাহিদ হোসেন ও নেপাল পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডা. মহেশ মাস্কি ।

ওয়েবিনারে অসংক্রামক রোগের গবেষণা ও সমাধানে সাউথ-সাউথ সহযোগিতার ভিত্তিতে গঠিত “গ্লোবাল ইনোভেশন হাব ফর মাল্টিমর্বিডিটি” নামক একটি বৈশ্বিক প্লাটফর্মের উদ্ধোধন করেন আইসিডিডিআর,বি-র হেলথ সিষ্টেমস এ্যান্ড পপুলেশন স্টাডিস ডিভিশনের সিনিয়র ডিরেক্টর অধ্যাপক ড্যানিয়েল ডি. রিডপ্যাথ। উল্লেখ্য “গ্লোবাল ইনোভেশন হাব ফর মাল্টিমর্বিডিটি” শীর্ষক প্লাটফর্মটি বাংলাদেশের আইসিডিডিআর,বি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও নটিংহাম বিশ্ববিদ্যালয় এবং নেপালের পাবলিক হেলথ ফাউন্ডেশন ও পাটান একাডেমি অব হেলথ সায়েন্সের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

ওয়েবিনারটি সভাপতিত্ব করেন অধ্যাপক ড্যানিয়েল ডি. রিডপ্যাথ। ওয়েবিনারটিতে দেশ ও বিদেশের গবেষক, চিকিৎসক, শিক্ষক, উন্নয়নকর্মী, সাংবাদিক, টেলি-স্বাস্থ্যসেবা প্রদানকারী, যুব সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও জনস্বাস্থ্যবিদেরা অংশগ্রহন করেন। আলোচনায় অংশগ্রহনকারীরা প্রবীণ ব্যক্তিদের মাল্টিমর্বিডিটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য সেক্টরকেও সম্পৃক্ত করার জন্য সুপারিশ করেন।

“দ্যা গ্লোবাল হেলথ নেটওয়ার্ক এশিয়া”এবং “ক্লিনিক্যাল রিসার্চ প্লাটফর্ম বাংলাদেশ” এই ওয়েবিনারের মূল আয়োজক। ওয়েবিনারের প্রতিপাদ্য বিষয় ছিল- “লিঙ্কিং ইউথ টু দ্যা ওয়াইজ ফর ডিজিটাল ইকুইটি এ্যান্ড কেয়ার”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসংক্রামক রোগআইসিডিডিআরবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT